Home » ফের যৌন হেনস্থা কলকাতার ব্যস্ত রাস্তায়, অভিযোগ ৫৮ বছরের রিকশা চালকের বিরুদ্ধে

ফের যৌন হেনস্থা কলকাতার ব্যস্ত রাস্তায়, অভিযোগ ৫৮ বছরের রিকশা চালকের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বর: নারী সুরক্ষা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে রাজ্য! এমতবস্থায়, নির্জন নয়, এবার কলকাতার ব্যস্ত রাস্তায় যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক পৌড়ের বিরুদ্ধে। স্কুল যাওয়ার পথে এক নাবালিকা স্কুল পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ বয়স্ক রিকশা চালকের বিরুদ্ধে। শনিবার সকালে গার্ডেনরিচ এলাকার রাস্তায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ অভিযোগ পাওয়া মাত্র সেই রিকশাচালককে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: সন্তান প্রসবের পর মূত্রথলি কেটে ফেলায় মৃত্যু প্রসূতির, ধুন্ধুমার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে

নাবালিকার পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলের উদ্দেশ্যে রিকশায় উঠেছিল নাবালিকা। নট বেহারি মোড়ের স্কুলে পড়ে ১০ বছরের ওই ছাত্রী। বাঁধা বড়তলা থেকে তাঁকে রিকশায় তুলেছিল অভিযুক্ত। স্কুলে যাওয়ার পথে একটি জায়গায় রাস্তা ফাঁকা দেখেই রিকশাচালক নির্যাতিতাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ছাত্রীটি বাড়ি ফিরে বিষয়টি অবিভাবকদের জানালে তাঁরা তৎক্ষণাৎ গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ। প্রথমেই কলকাতার বাঁধা বড়তলা থেকে নট বেহারি মোড় পর্যন্ত এলাকার সমস্ত সিসিটিভি  ফুটেজ খতিয়ে দেখে হয়েছে। সেখান থেকেই  নির্দিষ্ট ভিডিও ফুটেজটি পেয়ে পুলিশ গ্রেফতার করে ওই পৌড়  রিকশাচালককে, সঙ্গে বাজেয়াপ্ত করে তাঁর রিকশাটি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে শিশু সুরক্ষা (পকসো) – এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মেটিয়াবুরুজের বাসিন্দা ওই রিকশাচালকের বয়স ৫৮ বছর।

আরও পড়ুন: পুজোর মুখে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, পুড়ে ছাই ১৫টিরও বেশি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

আরও পড়ুন: আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ মামলায় নিষ্ক্রিয়তার অভিযোগ লেক থানার বিরুদ্ধে, ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা

প্রসঙ্গত, শুক্রবার লেক থানার অন্তর্গত এলাকায় এক আইএএস অফিসারের স্ত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। ঘটনায় লেক থানার পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও আদালত তীব্র ভর্ৎসনা করেছিল তাঁদের। এই নিয়ে রাজনৈতিক মহলেও চলেছে চাপানউতর। ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য সরকারকে। তারপর এদিন আবার ব্যস্ত রাস্তায় এ ধরনের ঘটনা উস্কে দিয়েছে রাজ্যে নারী সুরক্ষার প্রশ্নকে।

About Post Author