সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্তেম্বরঃ কলকাতার নামকরা হাসপাতাল আরজি করে ঘটে নারকীয় ঘটনার তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতা থেকে অপসারিত হয়েছে প্রাক্তন সিপি বিনীত গোয়েল। এদিন আবার এক আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ মামলায় পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। এবিষয়ে লেক থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালত এক এসআই, এক সার্জেন্ট ও তিন মহিলা অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মাকে।

আরও পড়ুনঃ সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় পুজোর বিজ্ঞাপন, কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের কুণাল ঘোষ
অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই লেক থানা এলাকায় আইএএস অফিসারের স্ত্রীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেছিল এক ব্যক্তি। এই নিয়ে অভিযোগ জানাতে থানায় গিয়েছিল ওই নির্মযাতিতা মহিলা। এখন তাঁর অভিযোগ পুলিশ ধর্ষণের চেষ্টার মত গুরুতর অপরাধের পরিবর্তে লঘু ধারায় মামলা রুজু করেছে। এমনকী মহিলার বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিও বাদ দিয়ে তা আদালতে পেশ করেছে পুলিশ। যে কারণেই উপযুক্ত প্রমানের অভাবে গ্রেফতারের পরদিনই আদালত থেকে জামিন পেয়ে যান অভিযুক্ত ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ Kamindu Mendis: গলে ব্র্যাডম্যানের ৭৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন শ্রীলঙ্কার কামিন্দু
এরপর মহিলা পুনরায় কলকাতা হাইকোর্টে অভিযোগ জানালে, আদালত শনিবার অভিযুক্তের জামিন খারিজ করে দিয়েছে। তদন্তে নিষ্ক্রিয়তার জন্য লেক থানার পুলিশকেও কাঠগড়ায় তুলেছে কলকাতা হাইকোর্ট। ওই আইএএস অফিসারের স্ত্রীর তরফের আইনজীবী আদালতকে জানান, ‘অভিযোগ দায়ের করার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেনি পুলিশ, না করেছে নির্যাতিতার শরীর পরীক্ষা, তৎক্ষণাৎ তদন্ত দুরস্ত পুলিশ উল্টে নির্যাতিতাকেই হুমকি দিয়েছে।”
শুক্রবারই এই সুযোগ হাতছাড়া করেননি বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য। আরজি কর কাণ্ডে এত তোলপাড়ের পরেও বাংলার নারী সুরক্ষার এই বেহাল অবস্থা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন’ “এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলার নারীদের উপর নির্যাতনের প্রবণতা যে দিনে দিনে বাড়ছে, আর পুলিশ সেখানে নীরব দর্শক, এটা তার প্রমান। সন্দেশখালি থেকে আরজি কর, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চছলেছে,তবে নারী সুরক্ষার উন্নতি হচ্ছে না।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত