সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা নেপাল। একনাগাড়ে বৃষ্টির জেরে বন্যায় ভেসে গিয়েছে পড়শি দেশ নেপাল। রাজধানী কাঠমান্ডুর সমস্ত নদীই বিপদসীমার উপরে বইছে। বন্যার মধ্যেই একাধিক এলাকায় ধস নেমেছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক এলাকা। ধসের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ১৭০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত আরও ৫৬ জন। জলের তোড়ে ভেসে নিখোঁজ আরও ৪২ জন। ভারী বৃষ্টি উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন সোমবার দুপুরে আরজিকর মামলার শুনানি, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ, কী কী প্রসঙ্গ উঠতে পারে?
এখনও পর্যন্ত তিন হাজার বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও নদীর জল দু’কূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং অনেক গাড়ি। শনিবার হড়পা বানের সতর্কতা জারি করে নেপালের আবহাওয়া দফতরের। তার মধ্যে সমস্যা বাড়াচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। নেপালে বহু বিমান বাতিল করা হয়েছে। কাঠমান্ডু বিমাবন্দরে সমস্ত ঘরোয়া উড়ান বাতিল করা হয়েছে। দেশজুড়ে তিন হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা

কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে রবিবার। কমপক্ষে ৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যাঁদের মধ্যে ১১১ জন গুরুতর আহত। ৩২২টি বাড়ি থেকে শুরু করে ১৬টি ব্রিজ, ন্যাশেনাল হাইওয়ে সহ বহু রাস্তা ধসের কারণে ক্ষতিগ্রস্ত। মূলত পূর্ব এবং মধ্য নেপালের বিস্তীর্ণ অঞ্চল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। নেপাল প্রশাসন সূত্রে খবর, কাঠমান্ডুর দক্ষিণ অংশে একটি হাইওয়েতে রবিবার ধস নামে। ওই সময় ওই রাস্তায় তিনটি যাত্রিবাহী গাড়ি ছিল। ধসে সেগুলি চাপা পড়ে যায়। ওই তিন গাড়িতে থাকা মোট ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজে নামানো হয়েছে তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মীকে। হেলিকপ্টার এবং মোটরবোটের মাধ্যমে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন তাঁরা। নেপাল সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে কাজ করছে দিন-রাত এক করে। জায়গায় জায়গায় রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে। ইতিমধ্যে ১৬২ জনকে এয়ারলিফট করেও উদ্ধার করা হয়েছে। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রীও। নেপালের আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় নেপালে প্রবল বৃষ্টি হয়েছে। কাঠমান্ডু বিমানবন্দরের কাছে একটি জায়গায় ২৪০ মিলিমিটার বৃষ্টির হিসাব পেয়েছে আবহাওয়া দফতর।
#LandslideinNepal #Latestbengalinews #Nepalfloods


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?