সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে বঙ্গে। আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। নিম্নচাপের জন্য গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে চলছে টানা দুর্যোগ। আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কিন্তু বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাত। এমনকী পুজোর সময়ও দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আকাশও মেঘলা। সারাদিন আবহাওয়া এই রকমই থাকবে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, সোমবার অর্থাৎ আজ থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন নিউটাউনে সরকারি আবাসনের নীচে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ দায়ের
পূর্বাভাস বলছে, সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ রোদ ঝলমলে। আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাত। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮২ থেকে ৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। এ দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে।
#Weatherupdate, #Latestbengalinews


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!