সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা দু- এক জেলায় রয়েছে। কিন্তু বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাত। এমনকী পুজোর সময়ও দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আকাশও মেঘলা। সারাদিন আবহাওয়া এই রকমই থাকবে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
পূর্বাভাস বলছে, এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ রোদ ঝলমলে। আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাত। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৬ থেকে ৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। আগামী দু’ দিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।
#Weatherupdate
#Latestbengalinews
#weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!