Home » রাজন্যা-প্রান্তিকের স্বল্প দৈর্ঘ্যের ছবির মুক্তি বন্ধ করার আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী বৃন্দা গ্রোভার

রাজন্যা-প্রান্তিকের স্বল্প দৈর্ঘ্যের ছবির মুক্তি বন্ধ করার আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী বৃন্দা গ্রোভার

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে উঠেছিল বিতর্ক। সেই ছবির মুক্তি আপতত বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন জানালো আইনজীবী বৃন্দা গ্রোভার। আরজি করের নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এই আবেদন করেছেন আইনজীবী। ছবির মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ২ অক্টবর, যা ইতিমধ্যেই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ছবির অভিনেত্রী রাজন্যা হালদার। তবে এই মুক্তি পুরোপুরি আটকাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আর্জি জানালেন বৃন্দা।

আরও পড়ুনঃ তিরুপতির লাড্ডু মামলায় প্রথম শুনানি সুপ্রিম কোর্টে, রাজ্যের হাত থেকে তদন্তভার দেওয়া হতে পারে স্বাধীন সংস্থাকে

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিও ছিল সোমবারেই। সেই শুনানিতেই উঠল আরজি কর নিয়ে ছবির বিষয়টি। যদিও বৃন্দার আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, ওই ছবিটি বন্ধের নির্দেশ এভাবে হঠাৎ দেওয়া যায় না। দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে। তখন বৃন্দা আবেদন জানান, সমাজমাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক। নির্যাতিতার ছবি সমেত কোন উপস্থাপনা দেখলেই তা মুছে ফেলার আর্জি জানান আইনজীবী।

আরও পড়ুনঃ Mithun Chakraborty: ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন বাংলার মহাগুরু

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পটভূমিতে একটি স্বল্প দৈঘ্যের ছবি বানিয়েছেন তৃণমূলের দুই ছাত্র নেতা। রাজন্যা হালদার, যিনি এই ছবির অভিনেত্রী ও প্রান্তিক চক্রবর্তী যিনি এই ছবির পরিচালক। এরপরেই আর জি করে ঘটনাকে প্রচারে ব্যবহার করার অভিযোগে উভয়কে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। যার কারণে প্রবল হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে প্রান্তিক-রাজন্যাকে। পরে ছবির মুক্তির দিন পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্বান্ত ইমেলে দলকে জানিয়েছে রাজন্যা। সোমবার এই নিয়ে শুনানি হয়েছে সর্বোচ্চ আদালতে।

About Post Author