Home » তিরুপতির লাড্ডু মামলায় প্রথম শুনানি সুপ্রিম কোর্টে, রাজ্যের হাত থেকে তদন্তভার দেওয়া হতে পারে স্বাধীন সংস্থাকে

তিরুপতির লাড্ডু মামলায় প্রথম শুনানি সুপ্রিম কোর্টে, রাজ্যের হাত থেকে তদন্তভার দেওয়া হতে পারে স্বাধীন সংস্থাকে

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: তিরুপতির লাড্ডু বিগত কয়েকদিন ধরেই বিতর্কিত বিষয়। ইতিমধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ে করা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে। সূত্ররে খবর, এবার রাজ্যের পরিবর্তে স্বাধীন সংস্থাকে তদন্তভার হস্তান্তরিত করা হতে পারে। এদিন বিষয়টি বিবেচনার পর এ নিয়ে সিদ্ধান্ত জানাবে জানানোর বার্তা দিয়েছেন বিচারপতি বিআর গভই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ। 

আরও পড়ুন: আইএএস অফিসারের স্ত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এবার বিক্ষোভ কংগ্রেসের

সোমবার  তিরুপতির লাড্ডু মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারকদের রোষ কিছুটা বুমেরাং হয়ে ফিরে এসেছে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দিকে। এদিন দুই বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। বিচারপতিরা তাঁকে সরাসরি প্রশ্ন করেন, ‘‘আপনি (অন্ধ্রপ্রদেশ সরকার) যখন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন, তখন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কী প্রয়োজন ছিল?’’ তাঁদের সংযোজন, ‘‘ভগবানকে নিয়ে রাজনীতিটা করবেন না।’’ পাশাপাশি, মামলার তদন্তভার রাজ্যের পরিবর্তে এবার স্বাধীন সংস্থার হাতে তুলে দিতে পারে বলে আভাস দিয়েছে আদালত। বিচারকদের বক্তব্য রাজ্যের থেকে স্বাধীন সংস্থা তদন্ত করলে তাঁতে অনেক বেশি স্বচ্ছতা বজায় থাকবে। আগামী ৩ অক্টোবর হবে পরবর্তী শুনানি। সেদিনই এ সংক্রান্ত নির্দেশিকা পেশ করবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আরও পড়ুন: সোমবার সুপ্রিম শুনানি, তার মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের কর্মবিরতি, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

প্রসঙ্গত, মাসের শুরুর দিকে বিধায়কদের এক বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে ইচ্ছাকৃতভাবে পশুর চর্বি ব্যবহার করা হত। আঁশ খাবার যেখানে মন্দির প্রাঙ্গনে কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহার করা হত মাছের তেল। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর তা পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের প্রসাদী লাড্ডু। এই নিয়ে পাল্টা দিয়েছিল কংগ্রেসও। তাঁরা মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে বলছিলেন, বিদ্বেষ ছড়ানোর জন্য এই অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল সেই ব্রান্ডের বিরুদ্ধেও যারা কংগ্রেস আমলে লাড্ডু তৈরির ঘি সরবরাহ করেছিল। এদিন জানা গেল ওই গুরুর চর্বি  ও মাছের তেল মিশ্রিত লাড্ডু শুধু তিরূপতি নয় পৌঁছে গিয়েছিল রাম মন্দিরেও। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছিল এক আইনজীবী। সোমবার সেই মামলা শুনানি ছিল শীর্ষ আদালতে।

About Post Author