সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বর: মিঠুন চক্রবর্তী মানেই সিনেমার ডায়লগ হিট। “নার্সারিতে শুরু হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু” কিংবা “আমার এক কথা একশো কথার সমান” এসব শুনে ও অনুসরণ করে অনুপ্রাণিত হয়েছে গোটা একটা প্রজন্ম। বাংলা থেকে তিনিই একমাত্র অভিনেতা যে একইসঙ্গে টলিউড এবং বলিউডে একেরপর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। মুম্বই থেকে কলকাতা, সবাই তাঁকে চেনে মিঠুন দা বলেই। এবার দাদা ফলকে পুরস্কার পেতে চলেছেন বাংলার ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক হ্যান্ডেলে একটু টুইট করে এই গৌরবময় সম্মান ঘোষণা করেন। আগামী ৮ অক্টোবর ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন ৭৪ বর্ষীয় অভিনেতা।

এক্সে অশ্বিনী বৈষ্ণবের সেই টুইটে তিনি লিখেছেন, ভারতীয় চলচ্চিত্র জগতে মিঠুন দা’র অসাধারণ অভিনয় একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে! আমি গর্বিত বোধ করছি দাদাসাহেব ফালকে সিলেকশন কমিটি (জুরি) কিংবদন্তি অভিনেতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কারে ভূষিত করা হবে।”
আরও পড়ুন: মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
উল্লেখ্য, ২০২৪ মিঠুন চক্রবর্তীর জীবনে দাগিয়ে রাখার মত একটা মরশুম। বছরেই গোড়াতেই পদ্মভূষণ পেয়েছিলেন তিনি। যা নিয়ে বাংলা সহ ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট চর্চা হয়েছিল। সিনেমার জগতে এই কিংবদন্তির পদার্পন হয়েছিল বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের হাত ধরে। ১৯৭৬ সালে মৃনাল সেনের জাতীয় পুরস্কার জয়ী সিনেমা ‘মৃগয়া’য় প্রথম রোগা ঝাঁকড়া চুলের এক যুবককে চিনেছিল বাংলা। তিনিই আজ সকলের প্রিয় মিঠুনদা। মমতাশঙ্করের বিপরীতে ‘মৃগয়া’ সিনেমায় অভিনয় করে প্রথম শ্রেষ্ঠ অভিনেতার সম্মান ছিনিয়ে নেন তিনি। তার চার বছরের মাথায় স্বপ্নের শহর মুম্বইতেও নিজের জমি পাকা করেন তিনি। ১৯৮০ সালে তৎকালীন অভিনেত্রী রঞ্জিতার বিপরীতে একটি গোয়েন্দা চলচ্চিত্র সুরক্ষায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। যে ছবিটি তাঁর প্রথম হিট হিন্দি ছবি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মিঠুনকে। এরপর বাংলা থেকে আসা যুব অভিনেতাকে ডিস্কো ড্যান্সার হয়ে উঠতে সময় লেগেছিল মাত্র দু’বছর। এর পরবর্তীতে ডান্স ডান্স, প্যার ঝুকতা নেহি, কসম পয়দা করনে ওয়ালে কি, কমান্ডো, ফুল অর অঙ্গার, মর্দ, হিটলারের মত হিন্দি সিনেমার পাশাপাশি বাংলায় বারুদ, গুরু, সন্ত্রাসের মত সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। এবার ৭৪ বছর বয়সে ভারতীয় সিনেমার এই নক্ষত্রকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার দেওয়ার সিদ্বান্ত নিয়েছে নির্বাচকমণ্ডলীর সদস্যরা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র