সময় কলকাতা ডেস্ক, ২ অক্টোবরঃ মহালয়ার দুপুরে আরজি করের নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারী আধিকারিক-সহ তিন আধিকারিক নির্যাতিতার বাড়িতে যান। বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছুক্ষণ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ India vs New Zealand: ভারতের বিরুদ্ধে সিরিজের আগে চাপে নিউজিল্যান্ড শিবির, নেতৃত্ব ছাড়লেন সাউদি
আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশকে দুরমুশ করে মাত্র দুই দিনেই কানপুর টেস্ট জয় ভারতের
আরজি করে নৃশংস ঘটনার পর নির্যাতিতার বাবা একটি চিঠি লিখেছিলেন। গত ১৭ সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআই-কে ওই চিঠি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, সেই চিঠির বিষয়ে কথা বলতেই মহায়লার দুপুরে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চিঠির সঙ্গে সংগৃহীত তথ্য এবং বয়ান মিলিয়ে দেখতে চান গোয়েন্দারা। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর নির্যাতিতার বাবা চিঠিতে একাধিক বিষয়ের উল্লেখ করেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও সেই চিঠি পড়ে মন্তব্য করেছিলেন, ‘নির্যাতিতার বাবার লেখা চিঠিতে এমন কিছু বিষয়ের উল্লেখ রয়েছে, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে’ । সেই চিঠির ভিত্তিতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। একাধিক জনের বয়ান রেকর্ড করা হয়। কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকে তদন্তকারীদের মনে। সেগুলিই যাচাই করে নিতে চেয়েছিলেন তদন্তকারীরা। দেড় ঘণ্টা কথা বলার তদন্তকারীরা নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে যান। আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জেরা করতে মঙ্গলবার সন্ধেয় প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন গোয়েন্দারা। তারপরই এদিন তাঁরা নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল ৫০টিরও বেশি সংগঠন। পরে সংক্ষিপ্ত সভার আয়োজনও করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন নির্যাতিতার মা, বাবা-সহ পরিবারের সদস্যরা। মঙ্গলবারই নির্যাতিতার বাবা মন্তব্য করেন, যেভাবে সকলে এই আন্দোলনে তাঁদের পাশে রয়েছেন, তাঁরা বিচার পাবেন বলেই আশাবাদী।
আরও পড়ুনঃ Jasprit Bumrah: সতীর্থ অশ্বিনকে টেক্কা, টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর বুমরা
আগামী ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিন সিবিআই-এর তরফে আদালতে কী পেশ করা হয়, সেটার দেখার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি