Home » বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করে জিতল ভারত

বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করে জিতল ভারত

সময় কলকাতা ডেস্ক, ৬ অক্টোবর : দানব আর বামনের লড়াই। বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন মনে হয়েছিল এই পিচে রান করাই দুস্কর আর পিচ বোলারদের স্বর্গ। ভারত যখন ব্যাট করল তখন মনে হল পিচ বোলারদের বধ্যভূমি এবং পাটা উইকেট – মনে হতে লাগল বোলারদের নিয়ে যা খুশি তাই করতে পারেন ব্যাটসম্যানরা। ভারতীয় ব্যাটাররা তাই করলেন। বাংলাদেশের ১৯ ওভার ৫ বলে অল আউট করে তাদের ১২৭ রানের জবাবে  ১১ ওভার ৫ বল খেলেই ভারত পৌঁছে গেল কাঙ্খিত লক্ষ্যে। বাংলাদেশকে নিয়ে  ছেলেখেলা করে জিতল ভারত।

সব ভারতীয় ব্যাটসম্যান কেই মনে হল ভালো কর্মে রয়েছেন, যদিও এদের মধ্যে সেরা মনে হল সূর্য – হার্দিককেই। সূর্য ১৪ বল খেলে ২৯ করলেন। হার্দিক আরও দ্রুত গতিতে অপরাজিত ৩৯ রান করলেন। ভারতের বোলিং বিভাগে যেমন সেরা ছিলেন আর্শদীপ। তিনি পেলেন ১৪ রানে ৩ উইকেট। এই তিন বিশ্বকাপার নিয়ে খেলতে নেমে তিন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। বাকি ৮ জন ভারতীয় খেলোয়াড়ের মধ্যে দুজন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটালেন। নিতীশ কুমার রেড্ডি ও মায়াঙ্ক যাদব। দুজনেই সফল। তবে বেশ কিছুদিন পরে ভারতীয় দলে ফিরে  দারুন নজর করলেন বরুণ চক্রবর্তী। একমাত্র মিরাজ ছাড়া বাংলাদেশী ক্রিকেটারদের কথা যত কম বলা যায় ততই ভালো। মিরাজ ব্যাট হাতে কিছুটা লড়াই করলেন, উইকেটও পেলেন। তবুও প্রতিদ্বন্দ্বিতা ছিল অসম।  ছেলেখেলা করে জিতল ভারত। তিন ম্যাচের সিরিজে ভারতে এগিয়ে গেল ১-০ ফলে।।

আরও পড়ুন প্রেমের প্রস্তাবে না বলাতেই নাবালিকার ওপর হামলা, দত্তপুকুরে গ্রেফতার যুবক

আরও পড়ুন কল্যাণী এমসে হবে জয়নগরকাণ্ডের ময়নাতদন্ত, নির্দেশ উচ্চ আদালতের, বিচারপতির কড়া প্রশ্নের মুখে পুলিশ

About Post Author