Home » প্রেমের প্রস্তাবে না বলাতেই নাবালিকার ওপর হামলা, দত্তপুকুরে গ্রেফতার যুবক

প্রেমের প্রস্তাবে না বলাতেই নাবালিকার ওপর হামলা, দত্তপুকুরে গ্রেফতার যুবক

সময় কলকাতা ডেস্ক, ৬ অক্টোবরঃ জয়নগর, মেদিনীপুরে পরপর দুটো ধর্ষণ ও খুনের ঘটনার পর ফের নারী নির্যাতনের অভিযোগ দত্তপুকুরে। দুর্গা পুজোর সামনেই একেরপর এক দুর্গার নির্যাতনে জেরবার গোটা রাজ্য। এদিন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই নাবালিকার ওপর হামলা চালাল এক যুবক। নাবালিকাকে ক্ষতবিক্ষত করে, মুখে অ্যাসিড ছোঁড়ার হুমকিও দিয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মেয়েকে হাসপাতালে নিয়ে যান বাবা। দত্ত পুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ইতিমধ্যেই। অভিযোগের ভিক্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, পরে বিষ খাইয়ে খুন, মেদিনীপুরে অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে

জানা গিয়েছে, দত্তপুকুর থানার অন্তর্গত কোটা গ্রাম পঞ্চায়েত এলাকার মুক্তারপুর গ্রামে বাড়ি একাদশ শ্রেণির ওই ছাত্রীর। অভিযোগ অনুযায়ী স্কুল থেকে ফেরার পথে একা পেয়ে নির্যাতিতার ওপর চড়াও হয় এনজামুল হক (শুভ) নামের যুবক। শরীরিক আঘাতের সঙ্গে হুমকি দিয়েছে মুখে এসিড ছুঁড়ে মারবে। নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই যুবক, যা প্রত্যাখ্যান করাতেই এই আচরণ করেছে অভিযুক্ত। ঘটনার পর দত্ত পুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার বাবা। অভিযোগের ভিক্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ওই যুবককে।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় তাঁর বাবা। প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ। গতকাল রাতে অভিযুক্ত হয়ে গ্রেফতার করার পর দত্তপুকুর থানার পুলিশ রবিবার তাকে বারাসাত আদালতে পেশ করবে।

আরও পড়ুনঃ সন্দেহের বসে হত্যার চেষ্টা স্ত্রীকে, স্বামীকে যাবজ্জীবন সাজা শোনালো চুঁচুড়া আদালত

ঘটনার পর থেকে ভয় কুঁকড়ে গিয়েছেন নাবালিকা ওই ছাত্রী। নিজের ওপর এই রকম আকস্মিক হামলা মেনে নিতে পারেননি তিমি। তাঁর কথায়, “চার বছর ধরে আমাকে বিরক্ত করত ছেলেটি। এদিন স্কুল থেকে ফেরার পথে আমায় ধরে নোংরা নোংরা কথা বলা শুরু করে। আমি প্রতিবাদ করতে টেনে আমার জামা ছিঁড়ে দেয়। তারপর তেড়ে আসে। হাতে কিছু একটা আছে দেখেই ভয়ে আমি সামান্য দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ডাকা শুরু করি। তারপর ছেলেটি আমার মাথায় খুব জোরে আঘাত করলে আমি জ্ঞান হারাই। তবে স্পষ্ট মনে আছে, কথা না শুনলে অ্যাসিড ছুঁড়ে মারবে বলেও হুমকি দিয়েছিল।”

About Post Author