সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর: ‘দেশ চায় দেশকি বেটি’। কুস্তির আখড়া থেকে বিদায় নিতেই রাজনীতির ময়দানে বাজিমাত বিনেশের। সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেল কুস্তিগির। ছ’হাজারের বেশি ভোটে জুলনা কেন্দ্রে জিতলেন তিনি। গণনার প্রথম দিকেই এগিয়ে ছিলেন, তবে বেলা গড়ানোর পরে পিছিয়েও পড়েছিলেন একটা সময়। ষষ্ঠ রাউন্ডের গণনা শেষেও হাজারখানেক ভোটে পিছিয়ে ছিলেন। পরে অষ্টম রাউন্ডে এসে দু’হাজার ভোটে বিপক্ষকে উড়িয়ে দিলেন কংগ্রেসের বিনেশ ফোগাট। আগামী পাঁচ বছর নেতৃত্ব দেবেন বিধায়ক হয়ে।

আরও পড়ুন: গন ইস্তফা আরজি করে, জুনিয়রদের সমর্থনে পদত্যাগ ৫০ জনের বেশি সিনিয়র চিকিৎসকের
হরিয়ানার জুলানা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন বিনেশ। সংশ্লিষ্ট কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ ছিল বিজেপি যোগেশ কুমার বৈরাগী। সকালে গণনার শুরু থেকেই কংগ্রেস রাজ্যের বেশিরভাগ আসনেই এগিয়ে ছিল। তবে বিকেল হতে না হতেই বিজেপি ছাপিয়ে গিয়েছে হাত শিবিরকে। এই মুহূর্তে ৫০ আসনে এগিয়ে পদ্মফুল। অন্যদিকে কংগ্রেস এগিয়ে মাত্র ৩৫ আসনে। তবে জুলনায় বিনেশকে কড়া টক্কর দিলেও আটকাতে পারেনি কোনও বাঁধা। অষ্টম রাউন্ড গণনার পর ছয় হাজারেরও বেশি ভোটে এগিয়ে থেকেই জয় ছিনিয়ে নিয়েছে বিনেশ ফোগাট।
আরও পড়ুন: Johan Neeskens: ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন ক্রুয়েফের প্রাক্তন সতীর্থ জোহান নিস্কেনস
সম্প্রতি প্যারিস অলিম্পিক্স থেকে ফেরার পরেই রাহুল গান্ধীর আহ্বানে কংগ্রেসে যোগদান করেছিলেন হরিয়ানার এই কুস্তিগীর। সাক্ষী মালিক যৌন হেনস্থার অভিযোগে বির্যভূষণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ইনি। কার্যত কুস্তির আখড়া ছাড়াও রাজনৈতিক মহলেও চেনা মুখ হয়ে উঠেছিলেন বিনেশ। এখন সেই রাজনৈতিক মহকেও স্থায়ী সমস্যা তিনি। আগামী পাঁচ বছরের জন্য হরিয়ানার জিন্দ জেলার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে নেতৃত্ব দেবেন কংগ্রেস বিধায়ক বিনেশ।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন