সময় কলকাতা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর আসা নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছিল সান মাসুদরা। তবে ঘুরে দাঁড়ানো দুরস্ত, চলতি টেস্টে পাক বোলারদের কার্যত গুঁড়ো করে দিলো রুট-ব্রুক জুটি। প্রায় টানা দু’দিন টানা ব্যাট হাতে বাইশ গজে দাঁড়িয়েই বিপক্ষের শিরদাঁড়া ভেঙে দিলেন তাঁরা। ব্যক্তিগতভাবে ও দলের জন্য গড়লেন একাধিক রেকর্ড। আসুন জেনে নেই কী কী রেকর্ড গড়লেন রুটরা।

আরও পড়ুন: India Vs Bangladesh: রিঙ্কু-নীতিশদের ‘ডরহীন’ ক্রিকেটে বাংলাদেশকে দুরমুশ করে সিরিজ জয় ভারতের
চলতি টেস্টে পাকিস্তানের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্য তারা করতে ওপেনার হিসাবে নেমেছিলেন জ্যাক ক্রলি ও অলি পোপ। ক্রলি ৭৮ রানের ভালো ইনিংস খেললেও অলি খাতা না খুলেই ফিরে যান। মাঠে নামেন ইংল্যান্ডের তুরুপের তাস জো রুট। তাঁর সঙ্গে জুটি বেঁধে বেন ডাকেট বেশ কিছুক্ষণ ছিলেন পিচেই। তারপর আমির জামালকে উইকেট দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। রুটকে সঙ্গ দিতে আসেন হ্যারি ব্রুক। ব্যাস! এরপর পর থেকেই শুরু হয় পাক বোলারদের দুঃস্বপ্ন। দ্বিতীয় দিনে শুরু করে চতুর্থ দিন পযর্ন্ত দুজনে ব্যাট করে গড়ে ফেললেন বিশাল এক নজির। টেস্টে ক্রিকেটে তৃতীয় উইকেটের পতনে নেমে ৪৪৯ রানের পার্টনারশিপ এর আগে করেননি কোনও যুগল।
দলের জন্য দুই ইংরেজ ব্যাটার গড়েছেন আরও এক অবিশ্বাস্য রেকর্ড। ২৭ বছর পর টেস্টে এক ইনিংসে কোনও দল ৮০০ রানের গন্ডি পেরিয়ে গেল আজ। এর আগে এই কাণ্ড ঘটিয়েছিল ইংল্যান্ডই, সালটা ছিল ১৯৯৭। তবে শেষ দুই দশকের নিরিখে বিচার করলে এ এক অবিশ্বাস্য নজির।
দলের জন্য নজির গড়ার সঙ্গে সঙ্গেই নিজেদের ঝুলিও রেকর্ডে ভরিয়ে তুলেছেন কিংবদন্তি রুট এবং সঙ্গী হ্যারি ব্রুক। পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের ঘরের মাটিতেই ওডিআই ম্যাচ খেলতে এসে ব্রুক হয়তো ভুলে আসলে এটি টেস্ট চলছে। ৩২২ বলে ৩১৭ রান করার হিম্মত এর আগে গ্রহের কোনও ব্যাটারের হয়নি। এদিন সব থেকে বেশি স্ট্রাইক রেটে তিনশো রান করার নজির গড়লেন জুটের যোগ্য উত্তরসূরি বাইশ বছরের হ্যারি ব্রুক।
ব্রুকের সঙ্গেই নজিরের রথে সওয়ার রুটও। ৩৭৫ বল খেলে এদিন ২৬২ রানে মাঠ ছেড়েছেন তিনি। একটা সময় মনে হয়েছিল বড় ম্যাচের আগে দীর্ঘ্যক্ষণ নেট প্র্যাকটিস করতে এসেছেন জো রুট। ‘ওভার সিজ’ কন্ডিশনে ব্যাট করেছেন কে বলবে! এদিন টেস্টে নিজের ষষ্ঠ দ্বিশতরান করেছেন রুট। তিনি ছাপিয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়, অ্যালিস্টার কুক ও গ্রেম স্মিথকে। তাঁদের প্রত্যেকের পাঁচটি করে দ্বিশতরান রয়েছে। রুট যে ক্লাবে ঢুকে পড়েছেন সেখানে রয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, রিকি পন্টিং, মারভান আতাপাত্তু, কেন উইলিয়ামসন, জাভেদ মিয়াঁদাদ ও ইউনিস খান। তাঁদের প্রত্যেকের টেস্টে ছ’টি করে দ্বিশতরান রয়েছে। আর একটি শতক পেলেই ছুঁয়ে ফেলবেন ফ্যাভ ফোরের সবার্ধিক ডবল টেস্টে সেঞ্চুরি করা ব্যাটার বিরাট কোহলিকে।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট