সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবরঃ একেরপর এক সতীর্থদের অসুস্থ হয়ে পড়াতেও অনশন মঞ্চে অনড় জুনিয়র চিকিৎসকেরা। যার জেরে ইতিমধ্যেই অর্ণব, স্নিগ্ধা, সৌভিক সকলেরই শারীরিক অবস্থা তলানিতে। অনিকেত এবং অনুষ্ঠুপ হাসপাতালে চিকিৎসাধীন।
তাঁদের চিকিৎসায় সর্বদা মেডিক্যাল টিম তৈরি। সরকার বনাম জুনিয়র চিকিৎসকদের এই জট কাটাতে এবার সরব টলি পাড়ার সদস্যরা। দু’পক্ষের মধ্যে সংহতি স্থাপনের সেতু হতে চেয়ে চেয়ে নবান্ন এবং জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠালেন অপর্ণা সেন,পরমব্রত চট্টোপাধ্যায়-সহ সুশীল সমাজের একাধিক ব্যক্তি। তাঁদের অনুরোধ, দুপক্ষের সম্মতি পেলে তাঁরা মধ্যস্থতা করে আলোচনার মাধ্যমে সমস্যার একটা বিহিত করবে। এদিন বাংলার তারকারা তাঁদের দেওয়া চিঠির একটা কপি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থকে।

আরও পড়ুনঃ শেল ফেটে অনুশীলনের সময় মৃত্যু দুই অগ্নিবীরের
রবিবার অপর্ণারা যে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডক্টর’স ফ্রন্টের কাছে, সেখানে তাঁরা লিখেছেন “চিকিৎসকদের এই রকম একটানা আন্দোলন সমাজের পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলছে। একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবাও। এভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে না। এবার এটা থামা দরকার। এর একটা সুষ্ঠু সমাধান করতে চাইছি। তাই হে রাজ্য সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা অবশ্য দুপক্ষ রাজি থাকলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছি আমরা। রবিবার অপর্ণা সেন যে ইমেল পাঠিয়েছেন সেখানে তিনি ছাড়াও সই রয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, মনোবিদ রত্নাবলী রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির।
আরও পড়ুনঃ শিবের কোঠার দুর্গাপুজো ও নারীমুক্তি
এদিনের মেইলে তারকাগণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা মধ্যস্থতা বলতে প্রকৃত পক্ষে কী করবেন। তাঁদের দাবি, অনশনরত চিকিৎসকদের বক্তব্য শুনে, দাবিপূরণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে বলা হবে রাজ্য প্রশাসনকে। উভয় পক্ষের কাছে তাঁদের বার্তা, নাগরিক সমাজ এই সমস্যার সমাধান করতে দু’পক্ষের মধ্যে আলোচনার পরিসর গড়ে তুলতে চাইছে। এমন পরিসর ঘঠিত হলে তাঁরা কি অংশগ্রহণ করবে, সেকথা স্পষ্ট করে জানাতে হবে সরকার এবং জুনিয়র চিকিৎসকদের। যদি সম্মতি থাকে তবে আর নতুন করে কোনও উদ্বেগ সৃষ্টিকারী পরিস্থিতি চাইছে না সুশীল সমাজ। আরজি কর কাণ্ডের প্রতিবাদের শুরু থেকেই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল সস্তিকা, পরমব্রত, অপর্ণা সেনদের। উৎসবে না ফিরলেও উৎসবের শেষে রাস্তা থেকে তুলে চিকিৎসকদের বা


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা