Home » Mohan Bhagwat: আরজি কর নিয়ে ফের মুখ খুললেন মোহন ভগবত!

Mohan Bhagwat: আরজি কর নিয়ে ফের মুখ খুললেন মোহন ভগবত!

সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: আজ দেবী পক্ষের দশম দিন। শনিবার দশেরা উৎসব পালনের আগে এক সভায় আরজি কর-কাণ্ডের প্রসঙ্গে ফের মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন আরজি কর কাণ্ডের তুলনা টানলেন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে। গত আগস্ট মাসে কলকাতায় এসেও একই কথা উদাহরণ টেনে নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিয়েন তিনি। এবার মোহন ভগবতের অভিযোগ, “পশ্চিমবঙ্গ সরকার আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার জড়িতদের আড়াল করার চেষ্টা করছে, যা নিন্দনীয়।”

আরও পড়ুন: শেল ফেটে অনুশীলনের সময় মৃত্যু দুই অগ্নিবীরের

মহালয়া থেকে শুরু দেবিপক্ষের আজ দশম দিন। বাংলায় দিনটি বিজয়া রূপে পালিত হলেও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে মত বিভিন্ন রাজ্যে আজ দশরা উৎসব পালিত হয়। দশেরার এই পূর্ণ তিথিতে রাবণবধ বধের মধ্য দিয়ে অশুভ শক্তির পতন হয় বলেই বিশ্বাস করা হয়। শনিবার রাবন বধের প্রাক্কালে নাগপুরে সঙ্ঘের সদর দফতরে আয়োজিত নবরাত্রির এক অনুষ্ঠানে সকালে ভাগবত গিয়েছিলেন।সেখানে সভা থেকেই তিনি বলেন, ‘‘আরজি করের ঘটনা আমাদের সকলের কলঙ্ক। এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। আর ঘটলে সকলকে একসঙ্গে তাঁর মোকাবিলা করার বদলে, অপরাধীদের আড়াল করা আরও বেশি নিন্দনীয়।’’ শহরে আন্দোলনরত চিকিৎসকদের সমর্থন করে তিনি যোগ করেছেন, “আমাদের সকলের এখন উচিত ডাক্তার ভাইবোনদের পাশে দাঁড়ানো।”

আরও পড়ুন: RG Kar: অনশনের মধ্যেই মধ্যরাতে স্নিগ্ধার বাড়িতে পুলিশ

আরও পড়ুন: রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ মমতার, মনে পড়ে কি উভয়ের সম্পর্কের সমীকরণ?

গত আগস্ট আসে কলকাতার জোড়াসাঁকোয় সংঘের এক বৈঠকে এসেছিলেন মোহন ভগবত। আরজি করের নারকীয় কাণ্ড নিয়ে সেখানেও তাঁকে বলতে শোনা গিয়েছিল, “এই ঘটনা কঠিন শাস্তির যোগ্য। আশা করছি সরকার এর যথাযথ ব্যবস্থা নেবে। এই সময় আমরা সকলে সরকারের পাশে আছি।” সেবার মমতার সরকারের পাশে থাকার কথা বললেও শনিবার মহন কিছুটা উদ্বেগ প্রকাশ করে বললেন, ‘‘মনে রাখতে হবে, দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করলে মহাভারত ঘটে যায়। আরজি করে এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে।’’ মহনের কথায় এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের বাঁচানোর চেষ্টার অর্থ মানুষের মূল্য বোধের মৃত্যু।

About Post Author