সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবর: মহারাষ্ট্রের অজিত পন্থী প্রাক্তন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তরা সবাই লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এদিন পুলিশি জেরায় মুখ খুলেছে এক অভিযুক্ত। তিনি জানিয়েছেন, শুধু বাবা সিদ্দিকী নন, তাঁদের নিশানায় ছিলেন তাঁর ছেলে জিশানও! সুযোগ পেলে তাঁকেও গুলি করতেন দুষ্কৃতীরা।

আরও পড়ুন: SSKM Hospital: এসএসকেএম দুষ্কৃতী হামলায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ
দুষ্কৃতীদের পাকড়াও করার পর থেকেই টানা জেরা করে চলেছে মুম্বই পুলিশ। এবার সেই জেরার মুখেই হাড় হিম করা বয়ান দিল এক অভিযুক্ত। সে জানিয়েছে, বাবা-ছেলে যাঁকে সামনে পাওয়া যাবে তাঁকেই গুলি করার নির্দেশ ছিল। বাবা সিদ্দিকীকে পাওয়া গিয়েছে বলে তাঁকেই গুলি করা হয়েছে, সঙ্গে ছেলে থাকলে গুলি করা হত তাঁকেও। সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনার দিনকয়েক আগেই হুমকি দেওয়া হয়েছিল সিদ্দিকি পরিবারকে। খুনের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকির ছেলে জিশানও। অনেকেরই মত সেই হুঁশিয়ারি হালকা ভাবে নিয়েই ভুল করে ফেলেছেন ব্যবসায়ী।
আরও পড়ুন: আরজি কর থেকে বহিষ্কৃত ৫১ জন জুনিয়র চিকিৎসক হাসপাতলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে
শনিবার রাতে নির্মল নগরে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় দুষ্কৃতীদের গুলিতে বিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বাবা সিদ্দিকী। ৯.৯ এমএম পিস্তল থেকে ছোড়া হয়েছিল গুলি। মুম্বইয়ে বর্ষীয়ান নেতা খুনের ঘটনায় দুই আততায়ী, গুরমেল সিংহ এবং ধর্মরাজ কাশ্যপ, সঙ্গে এক চক্রীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নির্দেশে রবিবারই তাঁদের মুম্বইয়ের এসপ্ল্যানেড ফাস্ট ট্র্যাক আদালতে তোলা হয়। দুই আততায়ী ছাড়া ধৃত তৃতীয় ব্যক্তি লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত যুবকের ভাই। সূত্রের খবর খুনের আগে দুই অভিযুক্ত পুণেয় ওই ব্যক্তির ডেরাতেই ছিল। এদিন পুলিশের জেরার মুখে বিস্ফোরক বয়ান দিয়েছেন তাঁদের মধ্যে এক জন।


More Stories
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী
হতাশা থেকে ” পিসি- ভাইপো ” টার্গেট করেছে মুখ্যমন্ত্রীকে : অর্জুন সিংহ