সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবর: সরকারের ডাকে সাড়া দিয়ে সোমবার আটটি চিকিৎসক সংগঠনের প্রতিনিধি স্বাস্থ্যভবনে বৈঠকে করলেন মুখ্য সচিবের সঙ্গে। জুনিয়র চিকিৎসকদের অনশন, পুজো কার্নিভালের দিন দ্রোহের কার্নিভাল কর্মসূচি পালন প্রত্যাহারের আবেদন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক করতে চেয়েছিওএন মনোজ পন্থ। যদিও আজকের এই বৈঠক শুধু লোক দেখানো, এতে সুরাহা কিছুই হবে না বলে মত একাংশের।

আরও পড়ুন: Baba Siddique: নিশানায় ছিলেন বাবা সিদ্দিকীর ছেলে জিশানও, পুলিশি জেরায় বয়ান এক অভিযুক্তের
রাজভবন অভিযানের দুপুরেই স্বাস্থ্যভবনে সরকারের তরফ থেকে পৌঁছে যান মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে চিকিৎসকদের তরফ থেকেও পৌঁছে গিয়েছিলেন আইএমএ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ফেমা-সহ মোট ৮ চিকিৎসক সংগঠনের ২ জন করে প্রতিনিধি। জানা গিয়েছে দুপুর ১টার পর শুরু হয়ে গিয়েছিল বৈঠকে। তবে বৈঠকে নেই স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। এই নিগমের অপসারণই বর্তমানে জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি। মঙ্গলবার রেড রোডে পুজো কার্নিভাল। চাপের মুখে থাকবে কলকাতা পুলিশ। এর মধ্যে ওই দিনেই জুনিয়র চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল রয়েছে, যা না করার অনুরোধ করেছেন মুখ্যসচিব। তবে পন্থের এই আবেদনে সাড়া দিতে নারাজ প্রতিবাদীরা। ওইদিন দ্রোহ কার্নিভালের কর্মসূচিতে অনড় জেপিডি। তবে জানা গিয়েছে একটি শর্তে দ্রোহ কার্নিভাল রুখতে রাজি জুনিয়র চিকিৎসকেরা। যদি তাঁদের সব দাবি মেনে নেওয়া হয় মঙ্গলবারের আগে, যার মধ্যে অন্যতম নারায়ণস্বরূপ নিগমের অপসারণ তবেই করসূচী প্রত্যাহার করবে জুনিয়র চিকিৎসকেরা।
আরও পড়ুন: রাজ ভবনে পৌঁছাল জুনিয়র চিকিৎসকেরা, ১২ জনের প্রতিনিধি দল ঢুকেছে ভিতরে
প্রশাসনিক নিয়ম অনুযায়ী রদবদলের বিষয়টি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। তাই রাজ্য সরকার না চাইলে এই স্তরে রদবদল কার্যত অসম্ভব। আজ বৈঠকের পরে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন বৈঠকের প্রতিনিধিরা। বৈঠকে কী আলোচনা হল? সকরার কী সিদ্ধান্ত নিল? তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জুনিয়র চিকিৎসকরাও। স্বাস্থ্যভবন থেকে কী বার্তা মেলে, তার ওপরেই নির্ভর করে আজ জেনারেল বডির মিটিং বসতে পারে। সেখানেই নিশ্চিত হবে তাঁদের পরবর্তী পদক্ষেপ।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা
পাটুলিতে শুট আউট, নিহত যুবক