Home » রাজ ভবনে পৌঁছাল জুনিয়র চিকিৎসকেরা, ১২ জনের প্রতিনিধি দল ঢুকেছে ভিতরে

রাজ ভবনে পৌঁছাল জুনিয়র চিকিৎসকেরা, ১২ জনের প্রতিনিধি দল ঢুকেছে ভিতরে

সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবর: বরিবার ধর্মতলায় অনশন মঞ্চ থেকে রাজভবন অভিযানের ঘোষণা করে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনের অন্নতম মুখ দেবাশীষ হালদারকে বলতে শোনা গিয়েছিল, সিবিআইয়ের তদন্ত নিয়ে কথা বলতে তাঁরা রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলবে সোমবার। আজ দুপরেই সেই অভিযানে বেরিয়ে পড়েছিল তাঁরা। বিকালের আগেই জুনিয়র চিকিৎসকেরা পৌঁছে গিয়েছে রাজভবনে। সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১২ জনের প্রতিনিধি দল বেরিকেট পেরিয়ে স্বারকলিপি জমা দিতে ঢুকেছে রাজভবনের অন্দরে। 

আরও পড়ুন: আরজি কর থেকে বহিষ্কৃত ৫১ জন জুনিয়র চিকিৎসক হাসপাতলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে

সোমবার সকাল থেকেই রাজভবনের উদ্দেশ্যে অভিযানের প্রস্তুতিতে মশগুল ছিল জুনিয়র চিকিৎসকেরা। প্ল্যাকার্ট, ব্যানার লিখে দুপুরের মধ্যেই তাঁরা পা বাড়ায় রাজভবনে দিকে। মহামিছিলে যোগ দিতে দেখা যায় সাধারণ মানুষকেও। সেই পুরানো স্লোগান মুখরিত হতে থাকে রাজপথ জুড়ে, “তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।” যাত্রা পুলিশের সঙ্গে কথা বলে বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে মিছিল পৌঁছে গিয়েছে রাজভবনে। সেখানে পৌঁছেই বেরিকেট সহ পুলিশের কড়া নিরাপত্তা দেখেও এক পা পিছিয়ে যায়নি জুনিয়র চিকিৎসকেরা। রাজভবন অভিযানের বিষয়ে আগে রাজ্যপালকে ইমেলে জানানো হলে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। কার্যত রাজভবনে গেটে পৌঁছেই জুনিয়র চিকিৎসকদের ১২ জনের একটি প্রতিনিধি দল স্বারকলিপি জমা দিতে ইতিমধ্যে ঢুকে গিয়েছেম রাজভবনে।

আরও পড়ুন: Baba Siddique: নিশানায় ছিলেন বাবা সিদ্দিকীর ছেলে জিশানও, পুলিশি জেরায় বয়ান এক অভিযুক্তের

আরজি কর কাণ্ডের তিন দিনের মাথায় ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল সিবিআই। তারপর থেকে দুমাসেরও বেশি সময় ধরে একাধিক সন্দেহভাজনকে সিজিওতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। অবশেষে গত সপ্তাহে তাঁরা তদন্তের চার্জশিট জমা দিয়েছে শিয়ালদহ হাইকোর্টে। সেই চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে নাম এক জনেরই, সে হল সঞ্জয় রায়। এখানেই অশান্তির সূত্রপাত। সিবিআইয়ের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন শেষ দু’মাসে এত তদন্ত নতুন করে কী আপডেট আনল তাঁরা? এবার এই নিয়েই রাজ্যাপালের সঙ্গে সরাসরি কথা বলতে চায় জুনিয়র চিকিৎসকেরা।

About Post Author