Home » চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর, চাঞ্চল্যকর পরিস্থিতি মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে

চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর, চাঞ্চল্যকর পরিস্থিতি মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে

সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবর: হাসপাতলে চিকিসৎসকদের পর্যাপ্ত সুরক্ষার দাবিতে ধর্মতলায় আমৃত্যু অনশনে বসে জুনিয়র চিকিৎসকেরা। সেই অবহেই ফের হাসপাতাল ভাঙচুর এবং চিকিৎসকদের হেনস্থার অভিযোগ উঠল কলকাতার মুকুন্দপুরে । রোগীর পরিবারের বিরুদ্ধে ডাক্তারদের অভিযোগ, রোগীমৃত্যুকে কেন্দ্র করে মুকুন্দপুরে একটি হাসপাতালে তান্ডব চালিয়েছেন মৃতের পরিজনরা। তাঁদের দাবি, ডাক্তারদের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে ওই রোগীর। ঠিক ভাবে চিকিৎসা হয়নি অথচ, বিশাল অঙ্কের বিল করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। চিকিৎসকরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হাজির আট সংগঠনের চিকিৎসক প্রতিনিধি, মনোজ পন্থের সঙ্গে বৈঠকে সুরাহা মিলবে?

দুর্গাঅষ্টমীর রাতে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন উত্তর কলকাতার আজ যুবক। জানা গিয়েছে বরাহনগর এলাকায় তাঁর বাড়ি। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে মুকুন্দপুরে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। রোগী পরিবারের সূত্রে খবর, প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঠিকঠাক চিকিৎসা চলছে যুবকের। এই বলে মোটা অঙ্কের বিলও ধরিয়েছে পরিবারের হাতে। তারপর বকা হয় যুবককে বাঁচানো যায়নি। এরপরেও ধৈর্য না হারিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চাইলে উত্তর দিতে ব্যর্থ হয় তাঁর। সেখানেই অশান্তির সূত্রপাত। সোমবার হাসপাতালের তরফে অভিযোগ জানানো হয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হেনস্থা এবং রিসেপশনে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে রোগীর পরিজনেরা ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন “হাসপাতালে ঝামেলার সময় নিরাপত্তারক্ষীরা ছিলেন, তাঁরা জানেন আমরা ভাঙচুর করেছি কি না”। আপাতত পরিস্থিতি সামাল দিয়ে সার্ভে পার্ক থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন: রাজ ভবনে পৌঁছাল জুনিয়র চিকিৎসকেরা, ১২ জনের প্রতিনিধি দল ঢুকেছে ভিতরে

উল্লেখ্য, মুকুন্দপুরে অশান্তির দিনেই রাজ্যে চলছে জুনিয়র চিকিৎসক সহ সাধারণ নাগরিকদের রাজ ভবন অভিযান। আরজি কর হাসপাতালে নির্যাতিতার সুবিচার চেয়ে শুরু থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এবার তাঁদের দাবি শেষ দুমাসে সিবিআই কী তদন্ত করেছে? নতুন কোনও আপডেট কেন আসেনি? এই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের ওপর অনাস্থা দেখিয়ে রাজ্যপালের সঙ্গে সরাসরি এবিষয়ে কথা বলবেন জুনিয়র চিকিৎসকেরা। আজ, সোমবার রাজভবনে পৌঁছে ১২ জন প্রতিনিধি স্বারকলিপি নিয়ে ভিতরে সিভি অনন্দবোসের কাছে গিয়েছে বলেও জানা গিয়েছে। আরেকদিকে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেছে।

About Post Author