সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর: দ্রোহ কার্নিভাল করতে রায় দিল উচ্চ আদালত। দুর্গাপুজোর গ্র্যান্ড কার্নিভালের দিনেই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সেই কর্মসূচি আটকাতে রেড রোড চত্ত্বরে ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আজ দুপুরেই সেই মালায় রায়ে জুনিয়র চিকিৎসকদের ‘দ্রোহ কার্নিভাল’ করার অনুমতি দিল হাইকোর্ট। ১৬৩ ধারা দেখিয়ে আর তাঁদের জমায়েত ভাঙতে পারবে না পুলিশ।

আরও পড়ুন: ‘দ্রোহ কার্নিভাল’ আটকাতে পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকেরা
কার্নিভালের দিন কলকাতায় প্রতিবাদী ডাক্তারদের ডাকে রানি রাসমণি রোডে ‘দ্রোহ কার্নিভাল’ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। রবিবার রাতেই অনশন মঞ্চ থেকে সেই কর্মসূচির সিদ্ধান্ত জানিয়েছিল দেবাশীষ হালদার। তারপর থেকেই সাবধানী কলকাতা পুলিশ। মুখ্য সচিব পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচি প্রত্যাহার করতে বলছিলেন। তাতেও অনড় জুনিয়র চিকিৎসকেরা। কার্যত, রেড রোডে কার্নিভালের সময় ‘দ্রোহের কার্নিভালের’ জেরে অশান্তির আশঙ্কা থাকায় ধর্মতলার আশেপাশে মোট ৯ জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছেন পুলিশ সুপার মনোজ বর্মা। জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। মঙ্গলবার সকালে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পুলিশের জারি করা ধারার তীব্র বিরোধিতা জানিয়েছিলেন তাঁরা। এই নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
আরও পড়ুন: বিজেপির ব্যানারে আরজি করের নির্যাতিতার ছবি, অভিযোগ খোদ শুভেন্দুর এলাকায়
এদিন চিকিৎসকদের সংগঠনের আইনজীবী হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘দ্রোহ কার্নিভালকে’ বানচাল করে দিতে এটি পুলিশের একটি সুপরিকল্পনা ষড়যন্ত্র। আজই এই মামলার শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা, যে আর্জি মঞ্জুর করে দুপুরেই বিচারপতি কিষাণ কাপুরের বেঞ্চে শুনানি হল মালাটির। শুনানির শুরুতেই ধপে টেকেনি কলকাতা পুলিশের ১৬৩ ধারা। বিচারপতির স্পষ্ট রায়, জুনিয়র চিকিৎসকেরা করতে পারবে ‘দ্রোহের কার্নিভাল’। তাঁদের উপর ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ প্রয়োগ করা যাবে না। তবে দুটি কার্নিভালের সংঘাত যাতে না হয়, সেজন্য উভয়ের মাধখানে একটি ব্যারিকেট দেওয়া থাকবে। সেই ব্যারিকেট পার করতে পারবেন না জুনিয়র চিকিৎসকেরা।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ