সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পর এই প্রথম কোনও বহুপাক্ষিক বৈঠকে পাকিস্তানে গেল ভারতীর বিদেশমন্ত্রী। এসসিও সরকারি প্রধানদের সম্মেলনে যোগদান দিতে মঙ্গলবার সন্ধ্যায় এস জয়শঙ্করের বিমান ইসলামাবাদের নুর খান এয়ারবেস-এর টারম্যাক ছুঁয়েছে। এয়ারবেসে উপস্থিত পাক বিদেশ মন্ত্রকের আধিকারিক তাঁর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিদেশমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন। সেখান থেকে সরাসরি জয়শঙ্কর যোগ দিয়েছেন এসসিওর বৈঠকে।

জিন্না কনভেনশন সেন্টারে ১৫ অক্টোবর এসসিওভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে যোগ দিয়েছে ভারত। সেই বৈঠকে এদেশের প্রতিনিধি জয়শঙ্কর একাধিক কূটনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন বলেই খবর। গতকালের পরে আজ অর্থ্যাৎ ১৬ অক্টোবর পর্যন্ত দুদিন ধরে চলছে বহুপাক্ষিক এই বৈঠক। তবে জয়শঙ্কর প্রতিকী অর্থে দুদিনের বৈঠকে উনস্থিত থাকলেও ২৪ ঘন্টারও কম সময় তিনি কাটাবেন পাকিস্তানে। কাল রাতে বিমানে অবতীর্ণ হয়েই যোগ দিয়েছিলেন বৈঠকে, আজ আবার বৈঠক শেষ হলেই বিমানে উঠে দেশে ফিরবেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: Baba Siddique: নিশানায় ছিলেন বাবা সিদ্দিকীর ছেলে জিশানও, পুলিশি জেরায় বয়ান এক অভিযুক্তের
জয়শঙ্করের এই সফরে আজ সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। সীমান্তে সমস্যা না থাকলে, বাকি সমস্ত দিক দিয়ে পড়শী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষপাতী বিদেশমন্ত্রী, এই ঘোষণা আগেই করেছেন জয়শঙ্কর। দীর্ঘ ন’বছর পরে পাকিস্তানের মাটিতে কোনও ভারতীয় বিদেশমন্ত্রীকে পাঠানো নরেন্দ্র মোদির তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: মুম্বাই পথরোষ : পরিবারের সামনে যুবককে পিটিয়ে খুন
প্রসঙ্গত, গত বছর গোয়ায় এই এসসিও বিদেশমন্ত্রী সম্মেলনেই পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন জয়শঙ্কর। বৈঠকে উপস্থিত সাংবাদিকদের সম্মুখীন হয়ে ভারতের নামে তীর্যক মন্তব্য করেছিলেন পাক বিদেশমন্ত্রী। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে দুষেছিলেন মোদী সরকারকে। ভুট্টোকে পাল্টা দিয়ে জয়শঙ্করের বক্তব্য ছিল, ‘উনি সন্ত্রাসবাদী কারখানার মুখপাত্র এবং সংগঠকও বটে। সন্ত্রাসবাদের শিকার কখনওই এক টেবিলে বসে সন্ত্রাসবাদের কারিগরের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়েই আলোচনা করে না।’ দ্বিপাক্ষিক সম্পর্কে পাকিস্তান বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও অভিযোগ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেবারের তুলনায় এখনও পর্যন্ত পাক আপ্পায়ন দেখে ইতিবাচক মত প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহলের একাংশ।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের