Home » ACC Emerging Teams Asia Cup: আমিরশাহীকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

ACC Emerging Teams Asia Cup: আমিরশাহীকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অক্টোবরঃ এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত। সোমবার ওমানের আল আমিরাতে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিল ভারতের ছোটরা। বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাতে ৭ উইকেটে জিতলেন তিলক ভর্মারা। প্রথমে ব্যাট করে ১০৭ রানে গুটিয়ে যায় আমিরশাহী। ভারতের হয়ে ৩ উইকেট নেন রাসিখ সালাম দার।  ৫৭ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে অর্ধশতরান করলেন অভিষেক শর্মা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। পাওয়ার প্লে-তে ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমিরশাহী। এক ওভারে ৩ উইকেট নিলেন রাসিখ সালাম দার। চার নম্বরে নেমে কিছুটা লড়াই করেন রাহুল চোপড়া। ষষ্ঠ উইকেটে অধিনায়ক বাসিল হামিদের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন তিনি। কিন্তু একাদশ ওভারে অভিষেক শর্মার বলে বাসিল ফিরতেই ফের চাপে পড়ে যায় আমিরশাহী। রাহুল  লড়াই করে দলকে তিন অঙ্কের রানে পৌঁছতে সাহায্য করেন। শেষ পর্যন্ত ৫০ রানে তিনি আউট হন। শেষের দিকে রমনদীপ ২ উইকেট নেন।

আরও পড়ুনঃ ICC Womens T20 World Cup: দুবাইয়ে ইতিহাস, মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা নিউজিল্যান্ড

আরও পড়ুনঃ East Bengal Vs Mohun Bagan: হাড্ডাহাড্ডির লড়াই করে ডার্বি জয় মোহনবাগানের, হেরেই চলেছে ইস্টবেঙ্গল

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ৪ শতাংশ পেরেছেন ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

১০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্রুত ওপেনার প্রভসিমরনের উইকেট হারায় ভারত। তবে ভারতকে চাপে পড়তে দেননি ওপেনার অভিষেক শর্মা। আগ্রাসী ব্যাটিং করেন তিনি। ছয়টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৪ বলে ৫৮ রান করেন। তিন নম্বরে নেমে অধিনায়ক তিলক করেন ১৮ বলে ২১ রান।  শেষ পর্যন্ত নেহাল ওয়াধেরা ও রাহুল বাদোনি অপরাজিত থেকে দলের জিতিয়ে দেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাসিখ।

About Post Author