সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর: বিশেষ ভাবে সক্ষম টোটো ড্রাইভারকে ছিনতাইয়ে করতে গেলে, তিনি বাধা দেওয়ার টোটো চালকের গলা কেটে হত্যার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। ঘটনার পর থেকে বেপাত্তা বেনামি দুই দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে হাড়হিম এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জেলার বহরমপুরে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম কেয়াশিস শেখ। বয়স ৪৭ বছর। তিনি বহরমপুরের নেতাজি রোডের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয়দের কথায় জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি টোটো চালিয়ে পরিবারের খরচ টানে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও টোটো নিয়ে বেরিয়েছিলেন কেয়াশিস। নতুন বাজারের দিকে যাওয়ার সময় পথে তাঁর টোটো আটকায় একদল দুষ্কৃতী। চালককে নামিয়ে টোটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই একটা টোটোই রুজিরুটির ভরসা। প্রাণ দিয়েও তা রক্ষা করতে যায় কয়েশিস। বাধা পেয়ে তাঁর গলার নলি কেটে টোটো নিয়ে পালায় অপরাধীরা। এই ঘটনার পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার খবর পেয়ে কেয়াশিসকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Mmaharastra Election: মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা করল শিবসেনা, এনসিপি
টোটোটি নিয়ে পালানোর পথে একটি লরির সঙ্গে ধাক্কা মারে দুষ্কৃতীরা। স্বভাবতই দুর্ঘটনা স্থানে লোকজন জড় হয়। সেখানেই কেয়াশিসের টোটো দেখে চিনতে পারেন একই স্ট্যান্ডের অন্য এক চালক। সে দুষ্কৃতীদের প্রশ্ন করলে, চাপে পড়ে যায় তারা। সুযোগ বুঝে টোটো ছেড়েই চম্পট দেয় দুই দুষ্কৃতী। নৃশংস এই খুনের ঘটনায় হত্যাকারীকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।


More Stories
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস