সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর: জন্মের পর আর পাঁচটা স্বাভাবিক নবজাতকের মত মল ও যোনিদ্বার ছিল না তরুণীর। মা হতে পারবেন না ভেবেই ভেঙে পড়েছিলেন। গতবছর তাঁর অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম যোনিদ্বার তৈরি করে চিকিৎসা জগতে এক নজির গড়ল কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতাল। মাতৃত্বের স্বাদ পেয়ে উচ্ছসিত মা। মঙ্গলবার রাতে জন্ম দিলেন সুস্থ,সবল পুত্র সন্তানের। তরুণীর সঙ্গে খুশিতে দগমগ সমগ্র পরিবার।

আরও পড়ুন: Mmaharastra Election: মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা করল শিবসেনা, এনসিপি
পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্ম থেকেই শরীরে একাধিক জটিলতা ছিল তরুণীর। ২০১৩ সালে ১০ বছর বয়সে তাঁর মলদ্বারের চিকিৎসা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু কে জানত, আরও একটি সমস্যা আসতে চলেছে। কিশোরী বয়স আসতেই ধরা পড়ে যে তৈরি হয়নি যোনিপথ। ফের মলদ্বারের অস্ত্রোপচার করতে এসএসকেএমের চিকিৎসকের দ্বারস্থ হয় পরিবার। সেখান থেকে তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক মৃগাঙ্কমৌলি সাহার কাছে রেফার করা হয়। অভিজ্ঞ এই ডাক্তারের ওপর সীমাহীন ভরসা করেন সতীর্থরাও। একাধিক পরীক্ষার পর কৃত্রিম যোনিদ্বার তৈরির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারে যোনিদ্বারের তৈরি করা হয়। তবে মা হওয়ার জন্য তা যথেষ্ট নয়, প্রয়োজন জরায়ুও। অপারেশন করে জরায়ুও সংযোগ করা হয় তরুণীর শরীরে। যার জেরেই পুত্র সন্তানের মাতৃত্বের স্বাদ পেলেন পূর্ব বর্ধমানের ধাত্রিগ্রামের ২১ বছরের তরুণী।
আরও পড়ুন: টোটো বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন চালক, চাঞ্চল্য মুর্শিদাবাদে
তাঁর অপারেশনের মূল দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মৃগাঙ্কমৌলি এদিন জানালেন, “কৃত্রিম যোনিদ্বার তৈরির অস্ত্রোপচার সত্যিই খুব কঠিন ছিল। ২০২২ সালে ধরা পড়ে তরুণীর যোনিদ্বার নেই। পরীক্ষার পর তা জানার পরই আট জন অভিজ্ঞ ডাক্তারকে নিয়ে একটা টিম গঠন করি। নিশ্চিত হয় কৃত্রিম যোনিদ্বার তৈরি করব ওই তরুণীর শরীরে। তাই করলাম। এই অস্ত্রোপচারে জরায়ুর মুখের সঙ্গে যোনিদ্বার যুক্ত করা হয়। চিকিৎসা পরিভাষায় এই অস্ত্রোপচারকে ‘ভ্যাজিনোপ্লাস্টি’ বলে। এই অস্ত্রোপচার একশো ভাগ সফল হলেও অনেক সময় দেখা যায় গর্ভধারণে অক্ষমতা থেকেই যায়। তবে এর ক্ষেত্রে তা হয়নি।এটা আমাদের কাছে সাফল্য তো বটেই, আনন্দেরও।”


More Stories
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী