সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর: এক মাসও দেরি নেই মহারাষ্ট্রে বিধানসভা ভোটের। ইতিমধ্যে ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে। এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে আসন রফাও সেরে ফেলেছেন সিন্দে। নির্বাচনী প্রচারে মেনে পড়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপি। এই তিনের জোটই এবার ফেবারিট বলে মত অনেকের। বুধবার প্রথম দফায় শিবসেনা ৪৫ এবং এনসিপি ৩৮টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। রাজ্যের ঠানে জেলার কাপরি-পাচপাখিড়ি আসন থেকে লড়বেন স্বয়ং মুখ্যমন্ত্রী সিন্দে। ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত টানা তিনটি বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনার প্রার্থী হিসাবে ওই আসনে জিতেছেন তিনি।

শিবসেনা যে সমস্ত প্রার্থীদের টিকিট দিয়েছেন তাঁরা হলেন, মনীষা রবীন্দ্র ওয়েকার, লড়বেন যোগেশ্বরী-পূর্ব থেকে। সুহাস দ্বারকানাথ কান্দে লড়বেন নন্দগাঁও থেকে। ছত্রপতি সম্ভাজিনগর থেকে লড়বেন প্রদীপ শিবনারায়ণ জয়সওয়াল। এনারা সকলেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট পাত্র। অন্য দিকে, এনসিপি প্রধান তথা উপমুখ্যমন্ত্রী অজিত লড়বেন তাঁর পুরনো আসন বারামতী থেকে। নাসিকের ইয়েলার বিদায়ী বিধায়ক, শিন্ডে মন্ত্রিসভার সদস্য ছগন ভুজবল এ বারও সেখান থেকেই প্রার্থী। তবে তাৎপর্যপূর্ণ ভাবে মুম্বইয়ের প্রভাবশালী সংখ্যালঘু নেতা তথা বিধায়ক নবাব মালিককে এ বার তাঁর কেন্দ্র, মুম্বইয়ের অনুশক্তি নগরে প্রার্থী করেননি অজিত। জল্পনা, বিজেপির আপত্তিতেই টিকিট কাটা গিয়েছে নবাবের।
আরও পড়ুন: মায়ের বকুনির জেরেই আত্মঘাতী ১১ বছরের বালক, ছোটদের মধ্যে কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা?
উল্লেখ্য, মহারাষ্ট্র নির্বাচনে মোট আসন সংখ্যা ২৮৮। অর্থ্যাৎ সরকার গড়ার ম্যাজিক ফিগার ১৪৫। আগামী ২০ নভেম্বরে এক দফায় হবে সমস্ত কেন্দ্রের ভোট। তিনদিন পরেই প্রকাশ গণনা। ২৩ নভেম্বরই জানা যাবে কে হবে আগামী পাঁচ বছরের জন্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের প্রধান। তবে মহারাষ্ট্রে মূল লড়াই এক বাইনারিতে। বিজেপি-সিন্দের শিবসেনা-অজিতের এনসিপির জোট ‘মহাজুটি’ বনাম কংগ্রেস-শরদের এনসিপি-শিবসেনা(ইউবিটি) এর জোট ‘মহাবিকাশ আঘাড়ী’। বর্তমান শাসকজোটের বৃহত্তম দল বিজেপি লড়ছে ১৫৫টি আসনে। শিন্ডেসেনা ৭৮ এবং এনসিপি (অজিত) ৫৫টিতে। এবার ভোটে তাঁদের জয়ের সম্ভাবনাই বেশি মত রাজনৈতিক মহলের।


More Stories
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?