সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবরঃ পাকিস্তানের রাজনীতি ইসলামাবাদকে কেন্দ্র করে আবর্তিত হয়। কিন্তু দেশটির সাংস্কৃতিক রাজধানী নিংসন্দেহে লাহোর । সেই শহরই কিনা হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। কারণ বায়ু দূষণ। শহরটির বাতাসে বাড়ছে কার্বনের পরিমাণ। ফলে নিঃশ্বাস নিতে সমস্যায় পড়তে হচ্ছে। বাড়ছে রোগের প্রকোপ। চর্মরোগ, কাশী, চোখ জ্বালা-সহ একাধিক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণকে। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় বৃষ্টি বলেই মনে করছে সে দেশের সরকার। কিন্তু বৃষ্টি প্রকৃতির দান। সেটা তো আর চাইলেই পাওয়া যাবেনা। তাই নতুন পদক্ষেপ গ্রহণ করার পথে হাঁটতে চলেছে নওয়াজের সরকার।

সম্প্রতি বিশ্বের দূষিততম শহরের তকমা পেয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয়বারের জন্য এই স্বীকৃতি জুটেছে পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানীর। বর্তমানে লাহোর শহরের বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৯৪। যেখানে বাতাসের স্বাভাবিক গুণগত মান হওয়া উচিৎ ৫০-১০০। কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকায় উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন লাহোরের বাসিন্দারা। তাঁদের মধ্যে রোগের লক্ষ্মণ দেথা দিচ্ছে। গত বছর ডিসেম্বরেও লাহোরের একিউআই ছিল ভয়ানক। তখন বহু অর্থ কোষাগার থেকে ব্যয় করে কৃত্রিম বৃষ্টি নামানো হয়েছিল। সূত্রের খবর আবারও সেই পথেই হাঁটতে চলেছে পাকিস্তান সরকার। বর্তমান পরিস্থিতি থেকে সমাধানের এটাই পথ বলে মনে করা হচ্ছে। তবে অর্থনৈতিকভাবে কোণঠাসা পাকিস্তানের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে দ্বিতীয়বারের জন্য কৃত্রিম বৃষ্টি নামানো কষ্টসাধ্য।
আরও পড়ুনঃ Bangladesh vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মীরপুর টেস্টে ধরাশায়ী বাংলাদেশ
আরও পড়ুনঃ ACC Emerging Asia Cup: যুব এশিয়া কাপে দাপুটে জয় ভারতের, ওমানকে হারাল তিলকবাহিনী
পঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন, ” পরিস্থিতির উপর আমাদের দৃষ্টি রয়েছে। আমরা পরিকল্পনা করছি কৃত্রিম বৃষ্টি নামানোর।” তবে কৃত্রিম বৃষ্টির তারিখ প্রতিবেদন লেখার আগে অবধি বলেননি তিনি। তবে দূষণ ঠেকাতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম ‘অ্যান্টি-স্মগ স্কোয়াড’ তৈরি করা। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে কৃষকদের বোঝানো হচ্ছে যাতে নাড়া পোড়ানো বন্ধ করেন। এতে চাষের ক্ষতি তো হয়, শিশুদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়।


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
মৃত্যু বেড়ে ২৩৫, ভূকম্পে তছনছ ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে অসহায় জীবকুল
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?