স্পোর্টিস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অক্টোবরঃ যুব এশিয়া কাপে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক ভারতের । গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে সফর শুরু করেছিলেন তিলক ভর্মারা। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ধরাশায়ী করে প্রতিযোগিতার শেষ চারে জায়গা পাতা কেন তাঁরা। আর বুধবার মেন ইন ব্লু’জ ব্রিগেডের দাপটে উড়ে গেল ওমান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪০ রান করে মধ্যপ্রাচ্য এশি্য়ার দলটি। জবাবে মাত্র ১৫.২ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় গতবারে ফাইনালিস্টরা। আগামীকাল প্রতিযোগিতার সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

যুব এশিয়া কাপ টি-টোয়েন্টি প্রতিযোগিতার এ বার হচ্ছে ওমানে। বুধবার আয়োজকদের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক দলের অধিনায়ক যতীন্দর সিং। শুরুটা খারাপ করেনি ওমান। দ্রুত রান তুলছিলেন অধিনায়ক যতীন্দর ও আমির কালিম। কিন্তু তৃতীয় থেকে ষষ্ঠ ওভারের মধ্যে তিন উইকেট হারায় ওমান। চারনম্বরে নামা ওয়াসিম আলি ২৪ রান করলেও খেলেন ২৮ বল। পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটিতে দলকে খেলায় ফেরান মহম্মদ নাদিম এবং হামাদ মির্জা। নাদিম ৪৯ বল খেলে ৪১ রান করেন। মির্জা করেন ১৫ বলে ২৮ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি তুলতে পারেনি আয়োজকরা।
আরও পড়ুনঃ UEFA Champions League: দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান, অবশেষে বায়ার্নকে হারাল বার্সেলোনা
আরও পড়ুনঃ Diego Forlan: ৪৫ বছরে টেনিসের আঙিনায় পা রাখতে চলেছেন ফুটবল বিশ্বকাপের সেরা এই ফুটবলার
জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ওপেনার অনুজ রাওয়াতের উইকেট হারায় ভারত। পাওয়ার প্লে-তে অন্য ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। ১৫ বলে ৩৪ রান করে আউট হন তিনি। সেইখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক তিলক বর্মা ও আয়ূশ বাদোনি। তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান দুজনে। ২৭ বলে ৫১ রান করে আউট হন বাদোনি। ৩৬ রানে অপরাজিত থাকেন তিলক। ২৮ বল হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আয়ূষ বাদোনি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার