Home » 2024 Ballon d’Or: একনজরে দেখে নেওয়া যাক ব্যালন ডি’অরের মঞ্চে কে কে জিতলেন সেরার পুরস্কার?

2024 Ballon d’Or: একনজরে দেখে নেওয়া যাক ব্যালন ডি’অরের মঞ্চে কে কে জিতলেন সেরার পুরস্কার?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অক্টোবরঃ প্যারিসের থিয়েটার দু শাতলের জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল এ বারের পুরুষদের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার বা ব্যালন ডি’অর । যেখানে পুরুষদের সেরার পুরস্কার জিতে নিয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। লড়াইয়ে তাঁর সঙ্গে ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। 

তবে এ বারের ব্যালন ডি’অর জন্ম দিয়েছে অনেক বিতর্কের। অনেকেই মনে করেছিলেন পুরুষদের সেরার খেতাব উঠতে চলেছে ভিনিসিয়াস জুনিয়রের হাতে। কিন্তু শেষ পর্যন্ত ভোটের বিচারে বাকি সকলকে পিছনে ফেলে সোনালী সুদৃশ্য ট্রফিটি ছিনিয়ে নিয়েছেন ২৮ বছরের রড্রি। পুরুষদের বিভাগে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তবে প্রত্যাশিতভাবেই মহিলাদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেজ। সর্বোচ্চ গোলের যুগ্মভাবে জন্য গার্ড মুলার ট্রফি পেয়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেন এবং ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।  স্পেন ও বার্সেলোনার যুব তারকা লামিনে ইয়ামাল পেয়েছেন সেরা উদীয়মান ফুটবলারের খেতাব। 

আরও পড়ুনঃ 2024 Ballon d’Or: সুয়ারেজের পর স্পেনের দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতে নজির রড্রির

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার যদি পর্যবেক্ষণ শক্তি প্রখর হয়, নিচের দেওয়া ছবি দুটির মধ্যে ৫০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

২০২৪ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেনঃ

পুরুষদের ব্যালন ডি’অর–
রড্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)

মহিলাদের ব্যালন ডি’অর–
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

ছেলেদের বর্ষসেরা ক্লাব–
রিয়াল মাদ্রিদ

মেয়েদের বর্ষসেরা ক্লাব–
বার্সেলোনা

মেন্স জোহান ক্রুয়েফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ)–
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

উইমেন্স জোহান ক্রুয়েফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ)–
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)–
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি) ও হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)

লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)–
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)–
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)–
হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

About Post Author