সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণ! রক্ষকই ভক্ষক। অভিযোগ দাদুর বিরুদ্ধে। ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন কিশোরীকে অচৈতন্য করে ধর্ষণ কার হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বনগাঁর চাঁদা এলাকায়। দাদুর আচরণে হাসপাতালে ভর্তি নাবালিকা। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসত সংলগ্ন বাদু বাজারের কারখানায়, আশঙ্কা জনক অবস্থা একাধিক শ্রমিকের
পরিবার সূত্রে খবর, মায়ের মৃত্যুর পর থেকে বনগাঁয় দাদু শংকর বিশ্বাসের বাড়িতে থাকত দুই নাবালিকা নাতনী। এদিন সেই দাদুর হাতেই ধর্ষিতা নাবালিকা। দাদুর আচরণ দিনে দিনে পাল্টাতে থাকায় আগেই বিস্মিত হয়েছিলেন নাতনীরা। তবে এর ফল যে ধর্ষণে গিয়ে দাঁড়াবে বোঝেনি নাবালিকা। অভিযোগ, বছর চোদ্দর নাতনিকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করার পর শারীরিকভাবে লিপ্ত হতো দাদু। একাধিকবার এমন ঘটনা ঘটে। শুধু তাই নয়, এসব কথা কাউকে বললে শংকর তাঁর নাতনীকে প্রাণে মারার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন: “এটা ঘৃণামূলক ভাষণ”, শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের কুণালদের
দাদুর নিয়মিত যৌন অত্যাচারে রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। প্রতিবেশীরা তা উদ্বিগ্ন হয়ে উঠতেই পাড়ার এক মহিলাকে দাদুর ‘কীর্তি’র কথা সবিস্তারে জানায় নির্যাতিতা। এর পর ওই প্রতিবেশী সঙ্গে কয়েকজনকে নিয়ে বনগাঁ থানায় শংকর বিশ্বাসের বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে শংকরকে গ্রেপ্তার করেছে। নাবালিকাকে চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি