সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: রাজ্যে আসন্ন ছয় আসনের বিধানসভা উপনির্বাচনের আগে ফের রাজনৈতিক জট! বিজেপি নেতা শুভেন্দুর প্রচারে ঘৃণামূলক বক্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আজ, সোমবার শেষ হবে ভোটের প্রচার। ঠিক তাঁর প্রাক মুহূর্তে রুলিং পার্টির নেতার এই অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কুণালের তোলা বক্তব্য, রাজ্যের নির্বাচনী আবহে অযথা বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী ঘৃণাভাষণ দিচ্ছেন, সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: স্বামীর হাত থেকে ছিনিয়ে গণধর্ষণ গৃহবধূকে, কল্যাণীতে ইতিমধ্যেই গ্রেফতার ৮
৯ নভেম্বর, শনিবার তালড্যাংরায় প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে দলের হয়ে ভাষণে তিনি বলেছেন, “বাংলাদেশের ছবিগুলি দেখেছেন তো? ৫৯৬ টি মন্দির ভেঙেছে। হিন্দুদের উপর কী অত্যাচার করেছে! বিশেষ একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে শুভেন্দু যোগ করেছেন, “এবার পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়।” বিজেপি নেতার এই ভাষণেই অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য নির্বাচনের আগে এই ধরনের সাম্প্রদায়িক ভাষণ নির্বাচনী নিয়মবিধির বিরোধী।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসত সংলগ্ন বাদু বাজারের কারখানায়, আশঙ্কা জনক অবস্থা একাধিক শ্রমিকের
সোমবার সকালেই তৃণমূলের পার্টির তরফ থেকে কুণাল ঘোষ, নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে কুণাল ঘোষ, শশী পাঁজারা ও জয়প্রকাশ মজুমদার স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জমা করা হয়েছে নির্বাচন কমিশনের দফতরে। অভিযোগ পত্র জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠকেও ফুঁসে উঠে কুণাল জানান, “আমরা কমিশনের কাছে আবেদন জানিয়েছি, শুভেন্দুকে সেন্সর করার জন্য। যদিও উপনির্বাচনের প্রচার আজ বিকেলেই শেষ। কিন্তু বিষয়টা শুধু একটা উপনির্বাচনের জন্য নয়। নানা সময়ে বিজেপির নেতারা এধরনের উসকানিমূলক মন্তব্য করে থাকেন। তাঁদের লক্ষ্য, বাংলাকে অস্থির করে তোলা ধর্মের ভিত্তিতে। নইলে কেন অযথা বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতির তুলনা টানা হচ্ছে? কুণালের সংযোজন, “বাংলাদেশে ঠিক কী হয়েছে? তার নেপথ্যে কোন ষড়যন্ত্র, তার পর্যাপ্ত তথ্য আমাদের জানা নেই। ওটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আসলে বিজেপি গোহারা হারবে, বুঝেই ভুলভাল বলছে। আপাতত আমাদের দাবি, বিরোধী দলনেতার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক।”


More Stories
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন