Home » ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসত সংলগ্ন বাদু বাজারের কারখানায়, আশঙ্কা জনক অবস্থা একাধিক শ্রমিকের

ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসত সংলগ্ন বাদু বাজারের কারখানায়, আশঙ্কা জনক অবস্থা একাধিক শ্রমিকের

সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসতের বাদুবাজার সংলগ্ন কাঞ্চনতলা এলাকায়। একটি তেলের কারখানায় আগুন লাগার জখম উপস্থিত একাধিক কর্মীরা। সূত্রের খবর, ইতিমধ্যে তাঁদের বেশ কয়েক জনকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দেহের একাধিক অংশ ঝলসে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গিয়েছে মধ্যমগ্রামের দমকল বাহিনী। জোরকদমে চলছে  আগুন নেভানোর চেষ্টা। কীভাবে আগুন লাগল? এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসত সংলগ্ন বাদু বাজারের কারখানায়, আশঙ্কা জনক অবস্থা একাধিক শ্রমিকের

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বুধবার দুপুরে আচমকা আগুন লাগে বারাসতের একটি তেলের কারখানায়। প্রথমে কিছু স্থানীয় লোকজন ও কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। মধ্যমগ্রাম থেকে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। কারখানার রাসায়নিক-সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা কারখানায়। অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখতে পান আশেপাশের মানুষেরা। কারখানা থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে।

আরও পড়ুন: Shootout in Murshidabad: ফের শুটআউট রাজ্যে, কলকাতার পর এবার রক্তাক্ত মুশির্দাবাদ

আগুন নেভানোর কাজ শুরুর প্রায় সঙ্গে সঙ্গে এক জন দগ্ধ অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। এক জনকে আগুনের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েক জন কর্মী ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে তৎপরতার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন লাগার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author