Home » আমজাদ খান : সাহিত্য-অনুরাগী গব্বর চায়ের নেশায় মোষ কিনে ফেলেছিলেন

আমজাদ খান : সাহিত্য-অনুরাগী গব্বর চায়ের নেশায় মোষ কিনে ফেলেছিলেন

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১২ নভেম্বর :”  আব তেরা কেয়া হোগা রে কালিয়া”, “কিতনে আদমি থে”, “যো ডর গ্যায়া, সমঝো মর গ্যায়া “। আমজাদ খান ।ভারতীয় চলচ্চিত্রের শোলে যাঁর সংলাপে সমৃদ্ধ  ব্যক্তিগত জীবনে  বিদেশি সাহিত্যে তাঁর প্রবল প্রেম, কিটস ও ওয়ার্ডসওয়ার্থ ও কীটস তাঁর প্রিয় কবি। অবসর সময় পেলেই প্লেটো, সক্রেটিস বা সর্বপল্লী রাধাকৃষ্ণনের দার্শনিক তত্ত্বকে আত্মস্থ করতেই ব্যস্ত থাকতেন তিনি। খাঁকি পোশাকে ১৯৭৫ সালে  গব্বরের সাড়াজাগানো, বলা ভালো শিহরণজাগানো আত্মপ্রকাশ। একের পর এক খলনায়কের হিমশীতল চরিত্রে যাঁর সাবলীল অভিনয়ে দর্শকরা অভ্যস্ত, তাঁর পর্দার চেহারার সঙ্গে বাস্তব জীবনের মানুষটিকে মেলানো দুরূহ, নিতান্তই কঠিন। তিনি বেঁচে থাকলে ৮৫ বছরে পা দিতেন এই চব্বিশ সালের নভেম্বর মাসের ১২ তারিখে। আজ আমজাদ খানের জন্মদিন।

১৩০ টি হিন্দি সিনেমায় অভিনয় যার মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের  শতরঞ্জ কে খিলাড়ির মত ভিন্নধারার ছবি। তবুও শোলের ভিলেন হয়েই তাঁর জগতজোড়া খ্যাতি। শোলের ভিলেনের চরিত্রেও তাঁকে প্রথমে  ভাবা হয় নি। পরিচালক ও প্রযোজকের  প্রথম পছন্দ ছিলেন ড্যানি। তিনি কাজটি নিতে পারেন নি।ছিলেন জুনিয়র আর্টিস্ট বা সহ শিল্পীদের প্রতি সহমর্মিতা ঝরে পড়ত তাঁর কথায় ও কাজে। স্বজনপোষণকে কখনও প্রশ্রয় দেননি তিনি, বলিউডের চলচ্চিত্রে সহায়ক পরিবেশ গড়ে তুলতে মুখর হয়েছেন ও উদ্যোগ নিয়েছেন।

 

১৯৭৬ সালে এক ভয়ঙ্কর পথদুর্ঘটনার পরে তাঁকে প্রচুর জীবন দায়ী ওষুধ খেতে হয় যে ড্রাগ তা তাঁকে স্থূলতা দিতে থাকে। এই স্থূলতা তাঁকে অসময়োচিত মৃত্যুর দিকে অগ্রসর করে বলেই মনে করা হয়।

চা খেতে খুব ভালবাসতেন আমজাদ খান। সারাদিন অন্তত তিরিশ -চল্লিশ কাপ চা না খেলে তাঁর চলত না। পৃথ্বী থিয়েটারে  দুধের জোগান নেই বলে একদিন চা পান নি তিনি। পরের দিন হইহই কান্ড। প্রকান্ড একটা মোষ নিয়ে সেটে হাজির আমজাদ খান। মোষের দুধের চা খেতে হবে। দুধের অভাব থাকবে না, চাও পাওয়া যাবে মুহুর্মুহু। এরকম গল্প আর রূপকথার মানুষটি ৫১ বছরের চলে যান ১৯৯২ সালের । ধ্বংস হয়ে যায় পাহাড় প্রমাণ সম্ভাবনা । অসময়ে স্বপ্নপ্রয়াণ, তবুও বেঁচে আছেন আমজাদ খান অনুরাগীদের অন্তরে । (তাঁর জন্মদিনে সময় কলকাতার বিনম্র  শ্রদ্ধার্ঘ্য।)

আরও পড়ুন Manoj Mitra: ইন্দ্রপতন, পড়ে রইল বাঞ্ছারামের লাঠি, প্রয়াত মনোজ মিত্র

About Post Author