Home » Border Gavaskar Trophy “শূন্য থেকে শুরু করতে হবে…” নিউজিল্যান্ড সিরিজ ভুলে পার্থে নতুন শুরু চান বুমরা

Border Gavaskar Trophy “শূন্য থেকে শুরু করতে হবে…” নিউজিল্যান্ড সিরিজ ভুলে পার্থে নতুন শুরু চান বুমরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ নভেম্বরঃ রাত পোহালেই শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কর  ট্রফি। আইসিসির টেস্ট ক্রমতালিকার এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তাও আবার ডনের দেশে। ঠিক একমাস আগেও পরিস্থিতি এতটা জটিল ছিল না। বাংলাদেশকে চুনকাম করে আত্মবিশ্বাসের মগডালে ছিলেন রোহিত-বিরাটরা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে চুনকাম, তাঁদের নামিয়ে এনেছে বাস্তবের মাটিতে। এখন বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রেকর্ড তৃতীয়বারের জন্য যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়া সিরিজ জিততেই হবে ভারতকে। নচেৎ নির্ভর করতে হবে বাকি দলগুলির উপর। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে ভাল ফলের ব্যাপারে আশাবাদী যশপ্রীত বুমরা ।

প্রথম টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক রোহিত শর্মা। ফলে পার্থ টেস্টের জন্য দলের নেতৃত্বে থাকবেন দলের সহ-অধিনায়ক বুমরা। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিলেন শূন্য থেকেই শুরু করতে চায় ভারত। বুমরা এ দিন বলেছেন, “আপনি হারুন কিংবা জিতুন, সবসময় আপনাকে শুরু করতে হবে শূন্য থেকেই। আমরা ভারত থেকে কোনও চাপ সঙ্গে করে নিয়ে আসিনি। নিউজিল্যান্ড সিরিজ আমাদের অনেক শিক্ষা দিয়েছে। কিন্তু সেই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। এখানের পরিস্থিতি আলাদা।” প্রথম টেস্টে যে দলে ফিরছেন না রোহিত, তাও স্পষ্ট করে দেন বুমরা। তিনি বলেন, “আমি রোহিতের সঙ্গে কথা বলেছি। আমাকে অনেকটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পার্থ টেস্টে আমাকেই নেতৃত্ব দিতে হবে।” তিনি আরও বলেন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের। এই কাজ তিনি উপভোগ করেন। পার্থে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন বুমরা।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে মাত্র ৫০ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

আরও পড়ুনঃ Lionel Messi: ভারতের মাঠে ষাট হাজার সমর্থকের সামনে খেলবেন লিওনেল মেসি

পার্থ টেস্ট শুরুর আগে দলের থিঙ্ক ট্যাঙ্ককে চিন্তায় রেখেছে বিরাট কোহলির রানের মধ্যে না থাকা। যদিও ব সতীর্থ বিরাটকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন বুমরা। অধিনায়কসুলভ ভঙ্গিতেই তিনি দাবি করেন, একটি দুটি খারাপ সিরিজ যে কোনও ক্রিকেটারের ক্যারিয়ারে আসতেই পারে। পার্থ টেস্টে ভারতের প্রথম একাদশ নিয়েও মুখ খুলতে শোনা গিয়েছে বুমরাকে। তিনি বলেছেন ইতিমধ্যে দলে কারা থাকবেন তা নিশ্চিত করা হয়েছে। যদিও কারা রয়েছেন তা নিয়ে কিছু বলেননি বুমরা।

About Post Author