Home » কনস্টেবল খুনে প্রধান অভিযুক্ত এনকাউন্টারে খতম

কনস্টেবল খুনে প্রধান অভিযুক্ত এনকাউন্টারে খতম

সময় কলকাতা ডেস্ক, ২৪ নভেম্বর : কনস্টেবল হত্যার একদিন যেতে না যেতেই এনকাউন্টারে নিহত হতে হল প্রধান অভিযুক্তকে। দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকার ঘটনা। উল্লেখ্য, শনিবার নিহত হতে হয়েছিল পুলিশ কনস্টেবলকে।

শনিবার (২৩ নভেম্বর, ২০২৪) দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকায় রাতের টহল দেওয়ার সময় কনস্টেবল কিরণ পালকে তিনজন ছুরিকাঘাতে হত্যা করেছিল। সাততাড়াতাড়ি গ্রেফতার করা হয় দুই অভিযুক্ত- দীপক ম্যাক্স এবং কৃষ গুপ্তাকে। তৃতীয় অভিযুক্ত রাঘব — যে কিরণ পালকে ছুরি দিয়ে আঘাত করেছিল, সেই প্রধান অভিযুক্ত সঙ্গম বিহারে লুকিয়ে ছিল, স্পেশাল সেলের একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন। তাকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে তা না করা পুলিশ তাকে ধরতে উদ্যত হয়।  নিজেদের আত্মররক্ষার জন্য রাঘবকে গুলি চালায় বলে পুলিশ জানায়।।

আরও পড়ুন IPL Auction 2025: সবার রেকর্ড ভেঙে শীর্ষে পন্থ! ২৬.৭৫ কোটি পেলেন শ্রেয়স, প্রথম দিনে অবিক্রিত ওয়ার্নার

About Post Author