সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বর: সশরীরে ব্যাঙ্কে গিয়ে টাকা লেনদেন মানেই ঝক্কি। ফর্ম পূরণ কর রে, ফর্ম জমা দেওয়ার লাইনে দাঁড়াও রে, টাকা জমা দেওয়ার বা তোলার দেওয়ার জন্য আরেকটা লাইন দাঁড়াও রে! এই ঝামেলা এড়াতে অনেকেই ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজ ফেলেও রেখে দেন। এই জটিল নিয়ম বুঝতে অনেকেরই সমস্যা হয়। মনে থাকে প্রচুর প্রশ্ন। এমনই একটি প্রশ্ন হল, ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার জন্য কি প্যান কার্ড লাগে?

আরও পড়ুন: নিজের ঘর থেকেই উদ্ধার রক্তাক্ত দেহ, দত্তপুকুরে এক ব্যক্তির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য তুঙ্গে
প্যান হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। আয়কর বিভাগ এই প্যান কার্ড ইস্যু করে। ১০ ডিজিটের এই নম্বর ইউনিক আইডি হিসাবে কাজ করে। মূলত আয়কর জমা দেওয়ার জন্যই প্যান কার্ডের প্রয়োজন হলেও, বিভিন্ন আর্থিক লেনদেনেও প্যান কার্ডের দরকার পড়ে।
প্যান কার্ড কি আক্যাউন্টে টাকা ফেলতে (ডিপোজিট) করতে গেলে লাগে?
ব্যাঙ্কে টাকা ডিপোজিটের সময় আলাদাভাবে প্যান কার্ডের প্রয়োজন পড়ে না। তবে একবারে ৫০ হাজার টাকার বেশি জমা দিতে গেলে, প্যান নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। যদি অর্থবর্ষে আপনার জমা রাখা টাকার অঙ্ক ২০ লক্ষ টাকার বেশি হয়, সে ক্ষেত্রেও বাধ্যতামূলকভাবে প্যান কার্ডের তথ্য জানাতে বাধ্য গ্রাহক। সমস্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসেই এই নিয়ম কার্যকর।


More Stories
ফোনে নেট ছাড়াই কলিং, নতুন নিয়মে কমছে খরচ
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!