সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: বিরাট পরিবর্তন আসছে প্যান কার্ডে! সংযুক্ত হবে নতুন ফিচার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দীর্ঘ আলোচনার পর পারমন্যান্ট অ্যাকাউন্ট নাম্বার (প্যান) কার্ডে ‘কুইক রেসপন্স’ বা কিউআর কোড যুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বিবৃতি প্রকাশ করেছেন প্যান কার্ড নিয়ে। যেখানে বিস্তরে লেখা আছে এবার জনতা এই কিউআর কোডওয়ালা প্যান কার্ড ব্যবহার করে কী কী সুবিধা পাবেন।

আরও পড়ুন: Border-Gavaskar Trophy: অজিদের মনে জাঁকিয়ে বসছে ৫-০ হওয়ার ভয়?
কেন্দ্র সরকার জানিয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ হবে। পাশাপাশি বাড়বে লেনদেনের গতি। এছাড়া কিউআর কোড থাকলে কমবে ডিজিটাল জালিয়াতি, যা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ সমস্যা। সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেই দাবি সরকারের।
আরও পড়ুন: মদের আসরে বন্ধুর বউকে নিয়ে কটূক্তির জেরেই খুন পরিতোষ! নতুন তথ্য দত্তপুকুর হত্যাকাণ্ডে
এই কিউআর কোড যুক্ত প্যান ২.০ প্রকল্প নিয়ে এদিন সমাজ মাধ্যমে একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন।” অন্যদিকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “সরকারের লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়ার অধীনে প্যান ২.০ প্রকল্পটি সক্ষম করা, যা নির্দিষ্ট সরকারী সংস্থার সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য প্যানকে একটি সাধারণ শনাক্তকারী হিসাবে যোগ্য করে তুলবে।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর