Home » নিজের ঘর থেকেই উদ্ধার রক্তাক্ত দেহ, দত্তপুকুরে এক ব্যক্তির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য তুঙ্গে

নিজের ঘর থেকেই উদ্ধার রক্তাক্ত দেহ, দত্তপুকুরে এক ব্যক্তির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য তুঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বর: দত্তপুকুরে রক্তাক্ত দেহ উদ্ধার এক বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির। সোমবার সকালে নিজের ঘর থেকেই উদ্ধার হল তাঁর রক্ত মাখা মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মিষ্টির দোকানে কাজ করতেন মৃত। দত্তপুকুর থানার অন্তর্গত চালতা বেড়িয়া দাসপাড়া এলাকার তাঁর বাড়ি। অন্যান্য দিনের মত আজ সঠিক সময়ে দোকানে না যাওয়ায় তাঁর খোঁজ করে দোকানের মালিক। তারপর ডাকাডাকি হতেই নিজের ঘরে রিক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: Narendra Modi: সংসদ চত্ত্বরে বক্তৃতায় বিরোধীদের ঠুকলেন মোদি

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত স্বভাবের পরিতোষ পান্ডে প্রতিবেশীদের সঙ্গে খুব একটা আলাপ পরিচয় করতেন না। নিজের মতোই থাকতেন। রাস্তার ধারে কলে চান করতে এলে তাঁকে দেখা যেত। মৃত্যুর আগের দিনও বিকালে তাঁকে বাড়ির সামনের রাস্তায় দেখেছিলেন এক পড়শী। তারপর থেকেই আর দেখা যায়নি তাঁকে। সকালে পুলিশ এসে ঘর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে। এক প্রতিবেশীর দাবি, মাথায় ধারালো কিছু দিয়ে আঘাতের স্পষ্ট দাগ ছিল। এছাড়াও গোটা মুখে ছিল ক্ষত। ভ্যানে করে দেহ নিয়ে যাওয়ার সময় গোটা দেহে ছিল রক্তের দাগ। প্রাথমিক তদন্তের পুলিশের সন্দেহ, খুন করা হয়েছে পরিতোষকে। তবে কীভাবে হল এই মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। দেহ আপাতত মর্গে পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশকে।

About Post Author