স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ নভেম্বরঃ বিখ্যাত ব্রিটিশ লেখিকা জোয়াও কলিন্স বলেছিলেন, “বয়স কেবলই একটা সংখ্যা, যদি না আপনি সুরাপাত্র হন।” তাঁর কথাকে একাধিকবার সত্য প্রমাণ করেছেন ক্রীড়াবিদরা। ক্রিকেট জীবনের গোধূলি বেলায় দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইমরান খান। ক্রিকেট ক্যারিয়ারের শেষের দিকে একাধিক স্মরণীয় ইনিংস খেলে গিয়েছেন সচিন তেন্ডুলকার। ৩৯ বছর বয়সে এখনও আন্তর্জাতিক ফুটবলে দাপিয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়সকে হারিয়ে দিচ্ছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তীও। তিনি সুনীল ছেত্রী। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীলের কাছেই হারল মহামেডান।

তরুণদের জায়গা করে দিতে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন ফ্যানটাস্টিক। তিনি অবসর নেওয়ার পর একটিও ম্যাচে জয়ের দেখা পায়নি ভারতীয় দল। কিন্তু তিনি যে স্বমহিমায় রয়েছেন চল্লিশেও তার প্রমাণ তিনি দিলেন বুধবার। কার্যত তাঁর কাছেই তিন পয়েন্ট হারাতে হল মহামেডান স্পোর্টিংকে। ঘরের মাঠে ৮ মিনিটের মধ্যে এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড। মানজোকি অনবদ্য গোল করে কলকাতার দলকে এগিয়ে দেন। যেই গোল ৮১ মিনিট পর্যন্ত ধরেও রেখেছিল কলকাতার অন্যতম প্রধান ক্লাব। প্রথমার্ধে মাঠে ছিলেন না সুনীল। দ্বিতীয়ার্ধে তাঁকে নামান বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা। তিনি মাঠে নামতেই খেলায় ছন্দ ফিরে পায় দ্যা ব্লুজরা। আক্রমণে বৈচিত্র আসে। গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে তারা। কিন্তু মহামেডানের রক্ষণভাগের ফুটবলারদের সৌজন্যে কোনওমতে দুর্গ অক্ষত ছিল। কয়েকটি শট অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন তাঁদের গোলরক্ষক ভাস্কর রায়।
আরও পড়ুনঃ UEFA Champions League: লিভারপুল যেন অশ্বমেধের ঘোড়া, চ্যাম্পিয়ন্স লিগে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদকেও
আরও পড়ুনঃ Syed Mushtaq Ali Trophy: জয়ের হ্যাটট্রিক! অভিষেকের ব্যাটে মিজোরাম বধ বাংলার
আরও পড়ুনঃ UEFA Champions League: চোদ্দ মিনিটের মধ্যে তিন গোল হজম, জয়ে ফেরা হল না গুয়ার্দিওলার সিটির
সুনীল আক্রমণে আসতেই আরও চাপে পড়ে যায় কলকাতার ক্লাব। দুই প্রান্ত ধরে আক্রমণে উঠছিলেন বেঙ্গালুরুর ফুটবলাররা। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সুনীল। সেই গোলের পর আরও উজ্জীবিত ফুটবল খেলছিলেন সফরকারী দলের ফুটবলাররা। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। সংযুক্ত সময়ে দুই দলই গোলের সুযোগ তৈরি করছিল। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন সুনীল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার