সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর: ‘টুয়েলভ ফেইল’ সিনেমার জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসেকে আর দেখা যাবে না বড় পর্দায়? রবিবার মধ্যরাতে আচমকাই সমাজমাধ্যমে অভিনেতার একটি পোস্ট সাড়া ফেলে দিয়েছে। স্বেচ্ছাবসর নিতে চান অভিনেতা। মির্জাপুর, ‘গিনি ওয়েডস সানি’, ‘কার্গো’, ‘হাসিন দিলরুবা’র মত বেশকিছু সিনেমা ও ওয়েব সিরিজে আগেও অভিনয় করেছেন বিক্রান্ত। তবে ২০২৪ মুক্তি পাওয়া তাঁর ‘টুয়েলফ্থ ফেল’ থেকেই জনতার মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ মুক্তি পেয়েছে এই বছরই। এই সিনেমার মুক্তি পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে উঠেছে সমালোচনার জোয়ার। নিজেকে একদা সেকুলার বলে দাবি করা বিক্রান্তকে সাম্প্রয়াদিক বলে দাগিয়ে দিতে ছাড়েনি নেটিজেনরা। তবে কি সেই কারণেই সিনেমা থেকে সরে দাঁড়াতে চান তিনি? তবে সেই জল্পনা উড়িয়ে বিক্রান্ত জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান অভিনেতা। বাবা এবং স্বামীর দায়িত্ব পালনের তাগিদ থেকে এমন সিদ্ধান্ত নিতে চান বিক্রান্ত। কিন্তু অভিনেতার এমন স্বেচ্ছাবসর ঘোষণার দিনেই তার ছবি দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: La Liga: গেটাফেকে হারিয়ে লা লিগার খেতাবী লড়াই জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ
সম্প্রতি অভিনেতার ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি মুক্তি পেয়েছে। সেটি সোমবার নতুন সংসদ ভবনে বালযোগী প্রেক্ষাগৃহে ৪টে নাগাদ ছবিটি দেখবেন। ২০০২ সালে গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। একজন সাংবাদিকের চরিত্রে বিক্রান্তকে দেখা গিয়েছে এই ছবিতে। এই ছবিতে অভিনয় করার জন্য হুমকিবার্তা পেয়েছিলেন বিক্রান্ত। এই ছবির প্রশংসা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই ছবি সত্যতার সঙ্গে তৈরি হয়েছে। কোনও আপস না করে তথ্যের উপর নির্ভর করেই এই ছবির নির্মাণ। অমিত শাহ এই ছবি নিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, “শত চেষ্টা করলেও সত্যকে কখনও অন্ধকারে চাপা দিয়ে রাখা যায় না। ‘দ্য সবরমতী রিপোর্ট’ একটা তৈরি হওয়া ধারণাকে ভেঙেছে সাহসের সঙ্গে। বহু সত্য প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির মাধ্যমে।” এ বার ছবি দেখে প্রধানমন্ত্রী কী বললেন সেটাই দেখার!


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র