Home » অস্কারের দৌড়ে ইমন! বাজিমাত করলেন কোন গানে?

অস্কারের দৌড়ে ইমন! বাজিমাত করলেন কোন গানে?

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর: “বাংলা গান যদি শোনো পাতলা গলি দিয়ে কাটো”, একসময় এই মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়া ইমন চক্রবর্তী আজ বাংলা গানের দৌলতেই জায়গা করে অস্কারের মঞ্চে। জাতীয় পুরস্কার জয়ী গায়িকার গান এবার ছুটবে অস্কার দৌড়ে। বাংলা গানের কাছে এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। অতীতে বাংলা গান অস্কার মঞ্চে জায়গা করতে পারেনি। মঙ্গলবার খবরটি প্রকাশ্যে আসতেই গায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। তবে কোন গান দিয়ে জায়গা করে নিলেন অস্কারের মঞ্চে। আসুন জানা যাক..

আরও পড়ুন: সরকারের চোখ রাঙানি উপেক্ষা করেই আলু ধর্মঘটে অনড় ব্যবসায়ীরা, বাজারে বাড়তে পারে আলুর দাম

সেরা একক গানের তালিকায় এবার প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে মোট ৮৯টি গান। ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান। এই গানগুলির মধ্যেই চলবে তুল্যমূল্য বিচার। সেই তালিকাতেই রয়েছে ইমন চক্রবর্তীর  ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি ‘পুতুল’ কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। সেই ছবিরই গান ‘ইতি মা’। চুলচেরা বিচারে ইমনে গান অস্কার পাবে কি না তা বলবে সময়। তবে বাংলা গানের নির্বাচিত হওয়াই বড় সম্মান বাঙালির জন্য। কারণ এর আগে এই নজির গড়তে পারেনি কোনও বাংলা গান।

About Post Author