Home » সাতসকালে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মহিলার কাটা মুণ্ডু, চাঞ্চল্য গল্ফ গ্রিনে

সাতসকালে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মহিলার কাটা মুণ্ডু, চাঞ্চল্য গল্ফ গ্রিনে

সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার কাটা মুন্ডু। ঘটনা কেন্দ্র করে প্রবল শোরগোল খাস কলকাতার গল্ফ গ্রিন এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই মুন্ডুটি উদ্ধার করা হয়েছে। তবে কাটা মুন্ডুটি কার? সেটি এখানে কী করে এল? কে বা কারা ঘটালো এই মর্মান্তিক ঘটনা? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা কাটাতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও গলফ গ্রিনের ওই আবর্জনা স্তূপ (ভ্যাট) থেকে ময়লা তুলতে এসেছিলেন সাফাইকর্মীরা। তাদেরই প্রথম চোখে পড়ে কাটা মুন্ডুটি। মর্মান্তিক ওই দৃশ্য দেখেই ভয় পেয়ে যান তাঁরা। চেঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের ডেকে আনেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতার বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হবে। এর পরই খবর দেওয়া হয় থানায়। কিন্তু ওই এলাকা রিজেন্ট পার্ক থানা এলাকার হওয়ায় গলফ গ্রিন থানার পুলিশ আসেনি। এর পর খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কাটামুন্ডুটা উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

এই ঘটনার কারণে আতঙ্ক ছড়িয়েছছে গলফ গ্রিনের মতো ব্যস্ত এলাকায়। কীভাবে লোকালয়ে কেউ ফেলে দিয়ে গেল মুন্ডুটি এই নিয়ে প্রশ্ন উঠতে আঙ্গুল তোলা হয়েছে পুলিশি নিরাপত্তা নিয়েও। তবে পুলিশের অনুমান, মহিলাকে খুনের পর শুধু মাথাই আলাদা করা হয়নি, টুকরো করা হয়েছে গোটা দেহ। সম্ভবত প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে। সেই কারণেই, সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও।

About Post Author