Home » ফেসবুক থেকে আলাপ! এরপর বাড়ি গিয়ে ধর্ষণ কিশোরীকে, অভিযুক্ত নাবালক

ফেসবুক থেকে আলাপ! এরপর বাড়ি গিয়ে ধর্ষণ কিশোরীকে, অভিযুক্ত নাবালক

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: ফেসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর বাড়তে থাকে সম্পর্কের ঘনিষ্ঠতা। যার জেরেই নাবালক পৌঁছে যায় বান্ধবীর বাড়ি পর্যন্ত। অভিযোগ, এরপরেই বাড়ি ফাঁকা পেয়ে নাবালিকা বান্ধবীকে যৌন নির্যাতন করে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট অঞ্চলে। নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। তবে বয়স কম হওয়ায় তাকে থানার পরিবর্তে হোমে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Zimbabwe vs Afghanistan: নবীনের ভুলে পাঁচ বছর পর রাজাদের কাছে টি-টোয়েন্টি ম্যাচে হার আফগানদের

জানা গিয়েছে, ১৩ বছরের বালিকার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ১৭ বছরের কিশোরের। সোশাল মিডিয়ায় দুজনের মধ্যে প্রচুর কথা হত। দুজনেরই বাড়ি তেহট্টের পাশাপাশি দুই পঞ্চায়েতে। এর পর গত রবিবার বান্ধবীর ডাকে সাড়া দিয়ে রাতে মেয়েটির বাড়িতে গিয়েছিল কিশোর। সেখানেই ফাঁকা ঘরে বান্ধবীকে ধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর, কিশোরীযে যৌন সঙ্গমের প্রস্তাবে দিলে সে সরাসরি নাবালককে না বলে দেয়। এরপর জোর করে অভিযুক্ত নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। নাবালিকা বাধা দেওয়ার দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও তাঁকে জোর করে ধর্ষণ করে নাবালক। এরপর নির্যাতিতা চিৎকার শুরু করলে চিৎকার শুনে ছুটে আসে মেয়েটির দাদু। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

আরও পড়ুন: UEFA Champions League: রুদ্ধশ্বাস ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

এই ঘটনার পর সোমবার রাতেই তেহট্ট থানায় ওই নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। খোঁজ শুরু করে পুলিশ। গ্রেপ্তারও করা হয় কিশোরকে। আদালতে তোলার পর নাবালককে হোমে পাঠানো হয়েছে।

About Post Author