Home » সন্দীপের জামিনের প্রতিবাদে সিজিও অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের

সন্দীপের জামিনের প্রতিবাদে সিজিও অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের

সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর: ফের আন্দোলনে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা! আরজি কর কাণ্ডের প্রতিবাদে, অভয়ার ধর্ষকদের শনাক্ত করে দ্রুত সুবিচারের দাবিতে তাঁরা স্বাস্থ্য ভবনে, ধর্মতলায়, কলকাতার রাজপথে, সিজিও কমপ্লেক্সে আন্দোলন করেছেন দীর্ঘদিন ধরে। স্লোগান তুলেছেন ‘তোমার আমার একটাই সর, জাস্টিস ফর আরজি কর’। তারপরেও জুনিয়র চিকিৎসকদের দাবি, সুবিচার পেল না আরজি করের নির্যাতিতা। এত অনশন, এত রাত দখল সবই কি যাবে বিফলে? প্রশ্ন তুলেছেন তাঁরা। ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সিবিআইয়ের মামলা থেকে শুক্রবার জামিন পেয়ে গেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। তারপর থেকেই সিবিআইয়ের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ফের সোচ্চার জুনিয়র চিকিৎসকেরা। এবার তাঁদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম জানিয়েছে, শনিবারই সিবিআই দফতর ঘেরাও করবে তাঁরা।

আরও পড়ুন: Allu Arjun: মহিলা-মৃত্যুর ঘটনায় জেল হেফাজত আল্লু অর্জুনের, আদালত চত্বরে বাঁধ ভাঙা ভিড় অনুগামীদের, কী বলছেন মহিলার স্বামী?

এই প্রসঙ্গে এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বক্তব্যও এক। তিনি বলেন, ‘‘কোথায় বিচার চাইবে সাধারণ মানুষ, সেই প্রশ্ন উঠে যায়। তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে ওই দু’জনের বিরুদ্ধে। তার পর যদি এই অবস্থা হয়, তা হলে সাধারণ মানুষ কোথায় যাবেন?’’

আরও পড়ুন: Babar Azam: ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে ছাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া নজির বাবরের

সন্দীপ এবং অভিজিতের জামিন মঞ্জুরের ঘটনায় সার্ভিস ডক্টর্স ফোরামের তরফে চিকিৎসক সজল বিশ্বাসের বক্তব্য, ‘‘এঁরা যে ভাবে জামিন পেলেন, তাতে আমরা ক্ষুব্ধ, হতবাক। এঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সিবিআই তাঁদের গ্রেফতার করল। অথচ, তাঁদের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না! এটা গাফিলতি নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। আমরা আগামীকাল (শনিবার) সিবিআই দফতরে অভিযানে যাব।’’

About Post Author