Home » ভোজপুরি গব্বর সিং বিজয় খারে প্রয়াত

ভোজপুরি গব্বর সিং বিজয় খারে প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর : ভোজপুরি প্রবীণ চলচ্চিত্র তারকা বিজয় খারে প্রয়াত। দুশোর বেশি ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও ভোজপুরি চলচ্চিত্র অনুরাগীদের কাছে তিনি গব্বর সিং নামেই পরিচিত ছিলেন। রবিবার ভোরবেলা প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর ।

আরও পড়ুন OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

বেশ কিছুদিন ধরেই শরীর অসুস্থ ছিল তাঁর। চিকিৎসা চলছিল কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে। গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছিল যে, তাঁর অবস্থার উন্নতি ঘটছে। আচমকাই শনিবার রাত্রি বেলা থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। রবিবার ভোর ৪-১৫ নাগাদ তার অসংখ্য গুণমুগ্ধ চলচ্চিত্র প্রেমী  এবং পরিবারের সদস্যদের শোক সাগরে নিমজ্জিত করে চিরতরে বিদায় নিলেন বিজয় খারে।।

বিজয় খারে প্রয়াত #বিজয় খারে প্রয়াত

আরও পড়ুন :দুর্গামন্দিরের ভিতরে গণধর্ষণ আসামের কিশোরীকে! ভাইরাল ভিডিওর সূত্র ধরে ধৃত ৮

About Post Author