Home » ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত অন্তত ৯

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত অন্তত ৯

সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর :  বিমান দুর্ঘটনায় অন্তত ৯ যাত্রী নিহত। সাও পাওলো-র সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, ব্রাজিলের গ্রামাদো -তে একটি ছোট বিমান দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় ৯ যাত্রী প্রাণ হারিয়েছেন।পুলিশকে তারা উদ্ধৃত করে জানিয়েছে, ব্রাজিলে বিমান দুর্ঘটনা খুবই মর্মান্তিক পরিণতি বয়ে এনেছে। বিমানটির কোন যাত্রী প্রাণে বাঁচেন নি।

স্থানীয় পুলিশ আধিকারিক তথা রাজ্য বেসামরিক পুলিশের অভ্যন্তরীণ পুলিশ বিভাগের পরিচালক ক্লেবার ডস সান্তোস লিমা এএফপিকে বলেছেন, “সিভিল ডিফেন্স দ্বারা নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিমানটিতে কেউ বেঁচে নেই।”

পাশাপাশি, বিমানটিতে কতজন যাত্রী  এবং বিমান কর্মী ছিলেন সেকথা এখনও প্রশাসন জানায় নি।তবে সূত্রের খবর, ১৫ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যারা বিমানে আগুন লাগার পরে ধোঁয়াজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। উল্লেখ্য, গ্রামাদো ব্রাজিলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। যাত্রীরা বড়দিনের ছুটি কাটাতেই সেখানে যাত্রা করেছিলেন।।

About Post Author