Home » পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাস-ফেল ফেরাচ্ছে কেন্দ্র, বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা শিক্ষামন্ত্রকের

পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাস-ফেল ফেরাচ্ছে কেন্দ্র, বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা শিক্ষামন্ত্রকের

সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর: স্কুল শিক্ষায় ফের ভোল বদল। পঞ্চম এবং অষ্টম শ্রেণি পর্যন্ত যে পাশ-ফেল উঠে গিয়েছিল তাঁকে পুনরায় ফিরিয়ে আনার কথা জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে। এই প্রথা চালু করতে শিক্ষার অধিকার আইনে সংশোধনীও আনছে বিজেপি।

আরও পড়ুন: ভিন দেশের আইনকেই হাতে তুলে নিল ক্ষিপ্ত প্রেমিকা! বিদায় জানাতে এসে পুরুষাঙ্গ খোয়াল প্রেমিক

কেন্দ্রের প্রকাশ করা বিজ্ঞপ্তিতে ও বলা হয়েছে কোনও পড়ুয়া ফেল করলে তাঁর জন্য থাকবে দ্বিতীয় সুযোগ। যদি কেউ ফেল করে তাহলে দু’মাসের মধ‍্য সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে। স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে, যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে, তা খুঁজে বের করতে হবে। সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে।

আরও পড়ুন: ১৩ বছর পর রায় ঘোষণা বর্ধমান আদালতে! যাবজ্জীবন ৯ অপরাধীকে

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। শিক্ষাবিদ অভীক মজুমদারের মতে এই বিষয়ে শিক্ষাবিদদের নতুন করে ভাবা দরকার। তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, পড়ুয়ারা অকৃতকার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায়। শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিৎ নয় বলে মনে করেন তিনি।

About Post Author