Home » ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! মৃত ৩, আহতের সংখ্যা ২৩ ছাড়িয়েছে

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! মৃত ৩, আহতের সংখ্যা ২৩ ছাড়িয়েছে

সময় কলকাতা ডেস্ক, ২৫ ডিসেম্বর: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে। বুধবার ভীমতাল শহরের কাছে গভীর খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। খাদে পড়ে যাওয়ায় ইতিমধ্যেই ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ রোজ কমপক্ষে ৭ ঘন্টা না ঘুমালে কী বিপদের দিকে এগোচ্ছেন, জানলে থ হবেন!

পুলিশ সূত্রে খবর, হলদোয়ানি থেকে আলমোরা যাচ্ছিল বাসটি। ভীমতালের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দেড় হাজার ফুট গভীর খাদে পড়ে যায় সেটি। খাদে পড়ার সময় একাধিক যাত্রী বাস থেকে ছিটকে পড়েন। এর ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: পদ্মাপারের জঙ্গিদের নিশানায় শুভেন্দু, সতর্কতা বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

ঘটনা প্রত্যক্ষ করে শুরুতে স্থানীয়রাই উদ্ধারকাজে নামেন। পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জীবিত যাত্রীদের উদ্ধারে লম্বা দড়ি ব্যবহার করা হয়। ১৫টি অ্যাম্বুলেন্সে চাপিয়ে আহত যাত্রীদের প্রয়োজন মতো হাসপাতালে পাঠানো হয়।

About Post Author