সময় কলকাতা ডেস্ক, ১৭ মে : যুবভারতীতে আইএসএল-এর রুদ্ধশ্বাস ডার্বি ম্যাচ ১-১ গোলে শেষ। খেলার ৮৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন এডমুন্ড। ৮৯ মিনিটে মোহনবাগানের হয়ে সমতা ফেরান জেসম কামিন্স। সংযোজিত সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন এডমুন্ড। আই এস এল এর গুরুত্বপূর্ণ এই খেলায় কেউ জয়ী না হলেও এই ম্যাচ ড্র হওয়ার ফলে ১২ খেলায় ২৩ পয়েন্ট পেয়ে গোল পার্থক্য পয়েন্ট টেবিলের শীর্ষে রইল ইস্টবেঙ্গল। মোহনবাগানের পয়েন্ট সম সংখ্যক হলেও দুদলের মধ্যে পাঁচ গোলের ব্যবধান রয়েছে। সবমিলিয়ে, এখন কার্যত যা পরিস্থিতি একমাত্র ইন্টারকাশী পারে ইস্টবেঙ্গলের আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে। ইস্টবেঙ্গল শেষ ম্যাচে ড্র করলে একাধিক দলের পয়েন্টের দিক থেকে ইস্টবেঙ্গলকে টপকে যাওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকবে। তবে শেষ ম্যাচে ইস্টবেঙ্গল জয়ী হলেও মোহনবাগানের সামনে সুযোগ থাকবে যদিও তাদের অবিশ্বাস্য বড় ব্যবধানে জিততে হবে। ইস্টবেঙ্গল ইন্টারকাশীর বিরুদ্ধে জয়ী হলে মোহনবাগানকে অন্তত শেষ ম্যাচে সাত গোলে জয়ী হতে হবে। ফলে ইস্টবেঙ্গলকে এখনই চ্যাম্পিয়ন বলা সম্ভবপর হচ্ছে না।।
ডার্বি ড্র, চ্যাম্পিয়ন হওয়ার দিকে একধাপ এগিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কি আর সুযোগ আছে?
Oplus_131072


More Stories
টুটু বসুর আবেগ-বিজড়িত বড় ম্যাচে কে জিতবে? লালহলুদ না সবুজমেরুন ?
মোহনবাগানের ড্র, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়ছে ইস্টবেঙ্গলের
মোহনবাগানের পরে ইস্টবেঙ্গলও আটকে গেল, চ্যাম্পিয়ন হবে কে?