সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : প্রত্যাশার বাস্তবায়নের ঘোষণা। বঙ্গে সরকারি কর্মীদের সুখবর। রাজ্যে বিজেপি সরকারের সিলমোহর সপ্তম পে কমিশন গঠনে। ষষ্ঠ পে কমিশন শেষ হয়েছে আগেই। এবার সপ্তম পে কমিশনের বিরাট ও ঐতিহাসিক ঘোষণা । বঙ্গবন্ধু সভার গুরুত্বপূর্ণ কাবিনের বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
উল্লেখ্য,সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ‘সংকল্পপত্র’ বা নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় বা পূর্বঘোষণা ছিল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি বা বেসিক পের সংস্কার । ঘোষণায় ছিল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এই সপ্তম পে কমিশন চালু করার স্পষ্ট প্রতিশ্রুতি। । পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে রাজ্যে সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠনের প্রস্তাবে আনুষ্ঠানিক ভাবে সিলমোহর দিল । সোমবার (১৮ মে ২০২৬) তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অবিলম্বে রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে ।
নির্বাচনী ইশতেহার ঘুরে ফিরে এসেছিল রাজ্যে নির্বাচনী প্রচারের সময়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে এই কমিশন গঠন করা হবে। নতুন সরকার গঠনের পর অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই ‘গ্যারান্টি’ পূরণ করা হল। দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়। এদিন এই গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরও পাঁচজন মন্ত্রী।
এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ঘোষণা করেন, “রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।” তবে একই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন যে, কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে আজকের মন্ত্রিসভায় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আছিরে তার ঘোষণা হবে এরকম ইঙ্গিত নতুন বিজেপি সরকার গঠনের প্রথম থেকেই ছিল। সবমিলিয়ে, রাজ্য সরকারি কর্মীদের প্রত্যাশা ক্রমবর্ধমান।
কতটা বাড়তে পারে বেতন? প্রসঙ্গত, সাধারণত ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য পে কমিশন গঠন করে। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। রাজ্য মন্ত্রিসভা সপ্তম পে কমিশনে সিলমোহর দেওয়ার পর বেতন বৃদ্ধির অঙ্ক নিয়েও চলছে জল্পনা। কারণ, পে কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র ও রাজ্যের সামঞ্জস্য রাখলে বর্তমানে যার বেসিক ১৮ হাজার টাকা, তা বেড়ে হতে পারে ৫২ হাজার থেকে ৫৬ হাজারের মধ্যে। এই অনুপাতে বাড়বে বেসিক পে । ফলে বেতন একধাপে অনেকটাই বাড়তে চলেছে। সপ্তম পে কমিশন কার্যকর হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ কেটে গেল, খুলল ভাগ্য ।।


More Stories
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”
গণপিটুনিতে নিহত যুবক বেকসুর , অশান্তির পেছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি, বললেন মুখ্যমন্ত্রী