সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বর: নাবালিকা বোনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছিল প্রতিবেশী পৌঢ়। বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে দিদি। অভিযুক্ত তুলে নিয়ে যায় দিদিকেও। তারপর দুই বোনের উপর চলে অমানবিক যৌন অত্যাচার। পরে ঘটনা ধামা চাপা দিতে দুজনকেই খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের পুণেতে। পরিবারের অভিযোগ পেয়েই ওই প্রতিবেশী পৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ নিজের অজান্তেই শরীরে বাসা বাঁধছে নাতো ক্যান্সার? জানুন এই বিষয়গুলি…
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অজয় দাস পুণের রাজগুরুনগর থানার অধীনে একটি ছোট হোটেলে রান্নার কাজ করেন। তাঁর আসল বাড়ি বাংলায়। অজয় যেখানে থাকত সেই বাড়ির পাশেই ৮ ও ৯ বছরের দুই বালিকাকে নিয়ে থাকতেন এক দম্পতি। ঘটনার দিন বাড়ির সামনেই খেলছিল দুই নাবালিকা। সেই সময় অভিযুক্ত প্রথমে ছোট বোনকে ঘরে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বোনের চিৎকার শুনে অজয়ের ঘরে যায় ৯ বছরের দিদি। তারপর তাঁকেও যৌন নিগ্রহের পর, দুজনকেই খুন করা হয়েছে বলে মৃতাদের পরিবার জানিয়েছে পুলিশকে।
পুলিশের বক্তব্য, “আমরা খবর পাই অভিযুক্ত ব্যক্তি শহর ছেড়ে উত্তর ভারতের কোথাও পালিয়ে যাওয়ার ছক কষছিল। খবর পেয়ে পুণের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।” অভিযুক্তের গ্রেপ্তারের পর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে নির্যাতিতাদের পরিবার ও স্থানীয়রা। তাঁদের দাবি ফাঁসি দিতে হবে দোষীকে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ক্রিসমাসের প্রাক্কালে আগুন আইফেল টাওয়ারে, সরানো হল হাজারের বেশি পর্যটকদের


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক